ঢাবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ডাকসু নেতারা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ছাত্রদল ও হল সংসদের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। মঙ্গলবার (৫ মে) রাত ১০টার পর হলের প্রধান ফটকে এ ঘটনা ঘটলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়, শাহবাগ থানার ভেতরে হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাসের কানের পর্দা ফাটানোর অভিযোগে অভিযুক্ত হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসাইন রবিনের শাস্তি দাবি করে সম্প্রতি একটি ব্যানার টানানো হয়েছিল। মুহসীন হল সংসদের উদ্যোগে লাগানো ওই ব্যানারটি রাতে ছাত্রদলের নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ হলের সামনে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

হল সংসদের সহ-সভাপতি (ভিপি) ছাদিক হোসেন শিকদার পাঠানো এক বার্তায় দাবি করা হয়, ব্যানার ছেঁড়ার সময় বাধা দিলে ছাত্রদলের নেতাকর্মীরা হল সংসদের নেতাদের ওপর হামলা চালায়। তিনি এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করেন।

বার্তায় আরও জানানো হয়, সামগ্রিক পরিস্থিতি তুলে ধরতে রাত ১১টা ১৫ মিনিটে হল গেট প্রাঙ্গণে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’