জাবি ও চীনের হুবেই ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সেমিনার কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং হুবেই ইউনিভার্সিটির পক্ষে অধ্যাপক ড. লিউ জিয়ানপিং এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশ হিসেবে স্মার্ট হেলথ, ডিজিটাল ট্রান্সফরমেশন, দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, এ চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে। শিক্ষক-শিক্ষার্থীসহ গবেষকেরা বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় বিষয় পারস্পরিকভাবে আদান-প্রদান করতে পারবেন।

এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম এবং অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ আরও অনেকে।

এ ছাড়া হুবেই ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসের ডিরেক্টর অধ্যাপক ড. কাই লেই ও স্কুল অব কম্পিউটার সায়েন্সের ডিন অধ্যাপক ড. ঝাং ইয়ানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’