ক্যাম্পাস

কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি

কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-এর আবাসিক হলগুলোকে মাদকমুক্ত করার দাবিতে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন বিজয়-২৪ হল-এর আবাসিক শিক্ষার্থীরা। রোববার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বিজয়-২৪ হলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অনাকাঙ্ক্ষিত ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে হলে নিয়মিত গাঁজাসেবনের আসর বসানো হচ্ছে, যা আইনবিরোধী এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর।

২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবির একাডেমিক ভবন-৩ পরিদর্শনে বুয়েটের বিশেষজ্ঞ দল

নোবিপ্রবির একাডেমিক ভবন-৩ পরিদর্শনে বুয়েটের বিশেষজ্ঞ দল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর প্রশাসনিক ও একাডেমিক ভবনসমূহ পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর বিশেষজ্ঞ দল। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) এ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। পরিদর্শন দলের প্রধান ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানাত।

২৫ জুলাই, ২০২৬
ঝিনাইদহে ইবি শিক্ষার্থীকে শ্লীলতাহানি, সদর থানায় মামলা দায়ের

ঝিনাইদহে ইবি শিক্ষার্থীকে শ্লীলতাহানি, সদর থানায় মামলা দায়ের

ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই ছাত্রীকে শ্লীলতাহানি এবং এক ছাত্রকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২০/২৫ জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ইবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশমাম হোসেন তন্দ্রা, উর্মিলা তন্বী এবং বি.এম. শাকিল জিমসহ বন্ধুদের নিয়ে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এ সময় ১৫-২০ জন স্থানীয় যুবক তাদের লক্ষ্য করে অশালীন মন্তব্য ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি শুরু করে।

২৫ জুলাই, ২০২৬
ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের বর্বরোচিত হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের বর্বরোচিত হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

গত ২৩ এপ্রিল শাহবাগ থানাস্থ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নোবিপ্রবি সাংবাদিক সমিতির সেক্রেটারি মুদ্দাচ্ছির নাসিফ বলেন, 'শাহবাগ থানার মতো নিরাপত্তাবেষ্টিত স্থানে সাংবাদিকদের ওপর এমন হামলা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। জুলাইয়ের পূর্বে আমরা সহযোদ্ধা ছিলাম, সেই সহযোদ্ধাদের প্রতি এ ধরনের আচরণ ফ্যাসিবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ।'

২৫ জুলাই, ২০২৬
ডুজা সদস্যদের ওপর হামলা ‘ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ’: জাবিসাস

ডুজা সদস্যদের ওপর হামলা ‘ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ’: জাবিসাস

বিবৃতিতে আরও বলা হয়, অভ্যুত্থানোত্তর সময়ে দেশে ফ্যাসিবাদের বিলোপ ও রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন প্রত্যাশিত ছিল। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়েও সাংবাদিকদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে, যা গভীর উদ্বেগজনক। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলাকে তারা সুস্পষ্টভাবে ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এমন ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেন তারা।

২৫ জুলাই, ২০২৬
জাবিতে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা

জাবিতে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১লা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল ৮টা ১৫ মিনিটে উপাচার্য বাসভবনে উপাচার্যের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে।

২৫ জুলাই, ২০২৬
ইবি ম্যাথক্লাবের যাত্রা শুরু, নেতৃত্বে মেহেদি-শিহাব

ইবি ম্যাথক্লাবের যাত্রা শুরু, নেতৃত্বে মেহেদি-শিহাব

সাধারণ সম্পাদক সোহানুর রহমান শিহাব বলেন, 'আমি চেষ্টা করব ম্যাথ ক্লাবকে একটি কার্যকর ও সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে, যেখানে শিক্ষার্থীরা গণিতকে সহজভাবে শিখতে পারবে এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা একসাথে একটি শক্তিশালী ও সক্রিয় ম্যাথ ক্লাব গড়ে তুলতে চাই।'

২৫ জুলাই, ২০২৬
বিজ্ঞান শিক্ষায় তত্ত্ব-প্রয়োগের ব্যবধান কমাতে মাভাবিপ্রবিতে গবেষণাভিত্তিক সেমিনার

বিজ্ঞান শিক্ষায় তত্ত্ব-প্রয়োগের ব্যবধান কমাতে মাভাবিপ্রবিতে গবেষণাভিত্তিক সেমিনার

আলোচনায় বক্তারা দেশের বিজ্ঞান শিক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সীমিত ল্যাবরেটরি প্রশিক্ষণ, শ্রেণিকক্ষের জ্ঞান ও বাস্তব প্রয়োগের দুর্বল সংযোগ, স্নাতক পর্যায়ে গবেষণার অভিজ্ঞতার অভাব এবং উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রের জন্য পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি। বক্তারা বলেন, এসব সমস্যা শুধু শিক্ষাব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা জাতীয় উন্নয়ন, দক্ষ জনশক্তি গঠন এবং কর্মসংস্থানের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।

২৫ জুলাই, ২০২৬
ইবিতে শুরু হচ্ছে দুই দিনব্যপী জাতীয় বিজ্ঞান উৎসব

ইবিতে শুরু হচ্ছে দুই দিনব্যপী জাতীয় বিজ্ঞান উৎসব

উৎসবে প্রজেক্ট প্রদর্শনী, বিজ্ঞান অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিট প্রেজেন্টেশন, সায়েন্স বিঙ্গো, ট্রেজার হান্ট, ফটোগ্রাফি প্রতিযোগিতা, রুবিক্স কিউব প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতাসহ বিভিন্ন জ্ঞানভিত্তিক আয়োজন থাকবে। এ ছাড়া থিয়েটার রুমে 4ডি ও 9ডি মুভি শোর ব্যবস্থাও রাখা হয়েছে। উৎসবের প্রথম দিন ১১ মে সকাল সাড়ে নয়টায় উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালির মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে।

২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবির বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও দপ্তরে স্মার্ট বোর্ড হস্তান্তর

নোবিপ্রবির বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও দপ্তরে স্মার্ট বোর্ড হস্তান্তর

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, 'বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের যুগোপযোগী ও আধুনিক শিক্ষায় অভ্যস্ত করে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্মার্ট বোর্ড ব্যবহারের মাধ্যমে শ্রেণিকক্ষের পাঠদান ইন্টারেক্টিভ, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব হবে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমেও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে কাজের গতি এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।'

২৫ জুলাই, ২০২৬
সাজিদ হত্যার বিচারহীনতার ২৯৭ দিন: প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

সাজিদ হত্যার বিচারহীনতার ২৯৭ দিন: প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যার ২৯৭ দিন পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১০ এপ্রিল) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এসময় জাস্টিস ফর সাজিদ আব্দুল্লাহ প্ল্যাটফর্মের আহ্বায়ক শেখ সাজ্জাতুল্লাহর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, তালাবায়ে আরাবিয়ার, তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ ও সাজিদের সহপাঠী সহ অন্যান্য শিক্ষার্থীরা অংশ নেয়।

২৫ জুলাই, ২০২৬
কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত

কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে তিনটি ইউনিটে প্রায় ৭০টি আসন ফাঁকা রয়েছে। এসব ফাঁকা আসনে ভর্তি সম্পন্ন করতে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি। সোমবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম