উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় আসছে জাবি ক্যাম্পাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসকে আধুনিক শিক্ষা ও গবেষণাবান্ধব করতে উচ্চগতির ইন্টারনেট (ওয়াই-ফাই) সেবার আওতায় আনা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) উদ্যোগে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ওপেন স্পেসগুলোতে এই সেবা চালুর কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে জাকসুর তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন।
 
প্রকল্পের প্রথম ধাপে ক্যাম্পাসের পাঁচটি জনগুরুত্বপূর্ণ স্থানে উচ্চক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ‘অ্যাক্সেস পয়েন্ট’ বসানোর কাজ চলছে। এসব পয়েন্টের একেকটি থেকে প্রায় ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাওয়া যাবে।

এছাড়া প্রতিটি পয়েন্টে একসাথে অন্তত ৫০০ জন শিক্ষার্থী কোনো প্রকার ধীরগতি ছাড়াই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

‎জাকসুর তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম লিখন জানান, ‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার সমাধানে জাকসুর প্রশাসনকে সঙ্গে নিয়ে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ক্যাম্পাসের ওপেন স্পেসগুলোতে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই নিশ্চিত করতে শুরু থেকে কাজ চলছিল। অবশেষে ক্যাম্পাসের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে যাত্রা শুরু করা হয়েছে।
 
বর্তমান রাউটারগুলো স্থাপনের কাজ আগামী বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

‎তিনি আরও জানান, আমরা ক্যাম্পাসের ওপেন স্পেসের পাশাপাশি হলগুলোতেও ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়ার কাজ করে যাচ্ছি। আশা করি, অতি শিগগির এটিও বাস্তবায়ন হয়ে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সেবার আওতায় আসবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’