ক্যাম্পাস
জকসু নির্বাচনে ২৮ কেন্দ্রের ফল: ভিপি পদে এগিয়ে রিয়াজুল ইসলাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২৮টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম।
জবি ছাত্রী হলে স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আয়োজনে স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার ও ফ্রি মেডিক্যাল চেকআপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নারীস্বাস্থ্যের অন্যতম বড় সংকট স্তন ক্যান্সার নিয়ে লজ্জা ও ট্যাবু ভাঙতে এই ব্যতিক্রমী আয়োজন করে সংগঠনটি।
কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই কূপমণ্ডূক নেকাব নিয়ে যা বলেছে, নিশ্চয়ই তা ক্ষমার অযোগ্য; বিএনপি নেতার বিষয়ে ইবির বিএনপিপন্থী শিক্ষক
নেকাব নিয়ে বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের বিতর্কিত মন্তব্যকে ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম বলেছেন, ‘এই কূপমণ্ডূক যা বলেছে, নিশ্চয়ই তা ক্ষমার অযোগ্য।’
আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে অবমাননা, ইবি ছাত্রদলের নিন্দা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে ২০২৩ সালের একটি ভিডিও বক্তব্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে কুষ্টিয়া সদর আসনের এমপি প্রার্থী (জামায়াত সমর্থিত) মুফতি আমির হামজার বিরুদ্ধে। সম্প্রতি ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। এ ঘটনায় প্রকাশ্য ক্ষমা, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছে সংগঠনটি।
মেধায় প্রথম, তবুও 'ভুয়া' পুলিশ রিপোর্টে স্বপ্নভঙ্গ নোবিপ্রবি শিক্ষার্থীর
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) পরিচালিত “সহকারী প্রোগ্রামার” (৯ম গ্রেড) পদে নিয়োগে চরম অবিচারের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী মো. বোরহান উদ্দিন । প্রিলিমিনারি, লিখিত ও ভাইভাসহ সকল ধাপ সফলভাবে উত্তীর্ণ হয়ে মেধাক্রমে প্রথম স্থান অধিকার করার পরও প্রকাশিত প্রজ্ঞাপনে নিজের নাম না পাওয়ায় তিনি স্তব্ধ ও আশাহত। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।
ডাকসু কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণের অভিযোগ, ক্যাম্পাসজুড়ে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত একটি কনসার্টে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সিগারেট বিতরণের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাঙ্গনে প্রকাশ্যে তামাকজাত পণ্য বিতরণের ঘটনায় ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ডাকসুর উদ্যোগে আয়োজিত ওই কনসার্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সিগারেটের প্যাকেট তুলে দেওয়া হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট চলাকালীন আয়োজকদের পক্ষ থেকে অথবা কোনো স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার অর্জন জাবি শিক্ষার্থী ইমন এবং শরণের
২০২৫ সালের 'ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার' ঘোষণা করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৯তম ব্যাচের ‘তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি’ বিভাগের শিক্ষার্থী হেমায়েত উল্লাহ ইমন কবিতায় 'ফেনাফুল' পাণ্ডুলিপি এবং একই বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের ‘নাটক ও নাট্যতত্ত্ব’ বিভাগের শিক্ষার্থী শরণ এহসান নাটকে 'পুরনামা' পাণ্ডুলিপির জন্য শরণ এহসান পুরস্কার পেয়েছেন। এছাড়া কথাসাহিত্যে 'গালিবের মুশায়েরায়' পাণ্ডুলিপির জন্য জুবায়ের রশীদ এই কৃতিত্ব অর্জন করেন।
৩৩ কেন্দ্রের ফল প্রকাশ: জকসুতে এগিয়ে শিবির প্যানেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। প্রকাশিত ফলাফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস)–এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। ভোট গণনার সর্বশেষ হিসাব অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৪৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৩ হাজার ৭৭৭ ভোট।
বাকি রইলো একটি কেন্দ্রের গণনা: জকসুতে শেষ হাঁসি হাসবে কারা?
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এতে স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি পদে শিবির সমর্থিত মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ২৭০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ও ছাত্র অধিকার বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৪২৪ ভোট। রিয়াজুলের জয়ের ব্যবধান দাঁড়িয়েছে ৮৪৬ ভোট।
জকসুতে নারী হলেও শিবির প্যানেলের বিপুল জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল একমাত্র নারী প্রার্থীও জয়ী হওয়ার সঙ্গে সঙ্গে প্যানেলটি ১৩টি পদে এগিয়ে গেছে। হলটিতে ভিপি প্রার্থী জান্নাতুল উম্মি তারিন অনানুষ্ঠানিক ফলাফলে জয়ী হয়েছেন। জিএস পদে সুমাইয়া তাবাসসুম এবং এজিএস পদে রেদওয়ানা খাওলা এগিয়ে রয়েছেন। প্যানেলটি মোট ১৩টি পদে প্রতিযোগিতা করেছে এবং ১০টি পদে জয়লাভ করেছে।
জকসুতে শিবিরের নিরঙ্কুশ জয়লাভ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নিরঙ্কুশ জয়লাভ করেছেন। বুধবার (৭ জানুয়ারি) রাতে রাত সাড়ে ১১টায় কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী। ফলাফল অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট পদে রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।