ক্যাম্পাস
জকসু নির্বাচনে ভোট টানতে শিক্ষার্থীদের মাওয়া ভ্রমণে নিল ছাত্রদল
আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সামনে রেখে ভোট টানতে শিক্ষার্থীদের নিয়ে মাওয়া ভ্রমণের আয়োজন করেছে ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মাওয়া ফেরিঘাট এলাকায় প্রকাশ্য প্রচারণা ও আপ্যায়নের আয়োজন করা হয়েছে, যা জকসু নির্বাচন আচরণবিধির ১১-এর ‘ঙ’ ধারার স্পষ্ট লঙ্ঘন।
সাজিদ হত্যার বিচারের দাবিতে ফের ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় তাদের হাতে “জাস্টিস ফর সাজিদ; হত্যার ১৮৬তম দিন আজ আর কত অপেক্ষা? সাজিদ ভাই কবরে খুনি কেন বাহিরে? প্রশাসনের হেলাফেলা মানিনা মানবো না; কার ভয়ে প্রশাসন চুপ?” ইত্যাদি প্ল্যার্কাড দেখা যায়।
জাবির ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (৫৫তম ব্যাচ) ভর্তি পরীক্ষার ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিফটভিত্তিক মেধাতালিকার আলোকে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। পূর্বের বছরগুলোর মতো এবারও প্রকাশিত ফলাফলের ভিত্তিতে শিফটভিত্তিক মেধাক্রম অনুসরণ করে ভর্তি ও মাইগ্রেশন কার্যক্রম পরিচালিত হবে।
জাবিতে আরবি ক্যালিগ্রাফির ওপর ছাত্রশিবিরের ব্যানার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদের একটি দেয়ালে সূরা ইখলাসের ওপর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘শুভ কামনা’ জানিয়ে ব্যানার টানিয়েছে জাবি শাখা ইসলামী ছাত্রশিবির। বিষয়টি ঘিরে ক্যাম্পাসে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসের পাশের জীববিজ্ঞান অনুষদের সামনের দেয়ালে ওই ব্যানারটি দেখা যায়। এ ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাবি শাখার সংগঠক সোহাগি সামিয়া বলেন, 'বর্তমান প্রেক্ষাপটে ধর্ম অবমাননার অভিযোগে সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। এমন পরিস্থিতিতে সূরা ইখলাসের ওপর ব্যানার টানানো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।'
জকসু নির্বাচন: ছাত্রদল–ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের ১৩ দফা ইশতেহার ঘোষণা
আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন, শিক্ষা ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ঘোষিত এই ইশতেহারে একটি গণতান্ত্রিক, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণের অঙ্গীকার তুলে ধরা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ইশতেহার পাঠ করেন। এরপর অন্যান্য প্রার্থীরাও ইশতেহার পাঠ করে।
শিবিরের চামড়া তুলে নেয়ার হুমকিদাতা এখন শিবির নেতা! ডাকসু নির্বাচনে নিয়ে প্রশ্ন
২০২০ সালের ৩ মার্চ ফেসবুকে দেওয়া তার একটি পুরোনো পোস্টে রায়হান উদ্দীন লিখেছিলেন, ‘জামায়াত-শিবিরের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। শিবিরের চামড়া, তুলে নেব আমরা।’ অথচ সেই রায়হান এবার শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হয়ে ডাকসুতে নির্বাচিত হয়েছেন। চলতি বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তার জয় নিশ্চিত হওয়ার পরই রায়হানের শিবিরপন্থী পরিচয় প্রকাশ্যে আসে বলে দাবি করেন তৎকালীন ঢাবি শাখা শিবিরের দপ্তর সম্পাদক ইমরান হোসাইন।
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে রায়সাহেব মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়।
নোবিপ্রবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ইয়ুথ এনগেজমেন্ট বিষয়ক অনুষ্ঠান
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাদক প্রতিরোধবিষয়ক ‘ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ ২০২৫’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) নোবিপ্রবির বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ মাগরিব নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে দোয়ার মাধ্যমে বিক্ষোভ শেষ হয়।
ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর নির্বাচনী প্রচারণার সময় হামলা ও গুলিবিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা৷ মিছিলিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।
ডাকসু জিএস ফরহাদের বাগদান আগামীকাল, পাত্রী কে?
চলতি মাসের মাঝামাঝি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানের বাগদান সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ওই অনুষ্ঠান স্থগিত করা হয়।
শরীফ ওসমান হাদির মৃত্যুতে টিএসসিতে ঢাবি শিক্ষার্থীদের শোক মিছিল, কান্না ও প্রতিবাদ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা টিএসসিতে শোক মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। এ সময় অনেক শিক্ষার্থী আবেগে ভেঙে পড়েন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হলপাড়া থেকে শোক মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে জড়ো হন। সেখানে তারা সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন। কর্মসূচিতে ডাকসুর নেতারাও সংহতি জানান।