ক্যাম্পাস
নোবিপ্রবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ছাত্র শিবিরের ‘রান ফর ইউনিটি'
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘রান ফর ইউনিটি’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এই দৌড় প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৮০০ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় সেরা ৩০ জনকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহেদুল হক।
অস্ত্রোপচার শেষে মারা যান ওসমান হাদি: ডা. আহাদ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অস্ত্রোপচার শেষে তার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ।
শহীদ ওসমান হাদির স্মরণে ইবিতে বিপ্লবী গান ও মিলাদ সন্ধ্যা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ ওসমান হাদির স্মরণে বিপ্লবী গান ও মিলাদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাদ মাগরিবর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় বিভিন্ন নাতে রাসুল ও বিপ্লবী গান পরিবেশন করা হয়। শেষে মিলাদ অনুষ্ঠিত হয় এবং উপস্থিত দর্শকদের বাতাসা ও মুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়।
ওসমান হাদির মৃত্যুতে মধ্যরাতে উত্তাল ইবি, তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ
চব্বিশের জুলাই বিপ্লবের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
হাসিনার প্রেতাত্মাদের যেখানে পাবো সেখানেই গণধোলাই দিতে হবে: ইবি ছাত্রদল
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমি মিথুন বলেছেন, হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো পালায়নি। তাদের যেখানে দেখা যাবে সেখানেই গণধোলাই দিতে হবে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সাংসদ প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ইবি শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে এমন বক্তব্য দেন তিনি।
চূড়ান্ত গেজেটে ১৩ শিক্ষার্থী বাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
১৭তম বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস কমিশন (বিজেএস) পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েও চূড়ান্ত গেজেটে বাদ পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ৩০তম ব্যাচের শিক্ষার্থী মেহেনাজ হুমায়রা কুহেলীসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আরও ১৩ প্রার্থী। অন্যায়ভাবে বাদ পড়া সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের দ্রুত গেজেটভুক্ত করে যোগদান নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইবিয়ান শিক্ষার্থীরা।
মহানবী (সা.)–কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার
সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান আজ শনিবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ইবি শিক্ষার্থীদের সাইকেল রাইড
আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সাইকেল রাইড করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
ইবিতে মাদরাসা শিক্ষার উন্নয়ন ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মাদরাসা শিক্ষার উন্নয়ন ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারীতে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর আয়োজন এই সেমিনারের অনুষ্ঠিত হয়। এতে আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নবীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
খালেদা জিয়ার দ্রুত সুস্থতার কামনায় জাকসুর বিবৃতি
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে নারী নেতৃত্বের এক প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন এবং বিভিন্ন সময়ে দেশ পরিচালনা করেছেন। সম্প্রতি তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ ও সুস্থতা কামনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
হাদির সুস্থতা কামনায় ইবিতে দোয়া মাহফিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও শরীফ ওসমান হাদির ওপর নির্বাচনী প্রচারণার সময় হামলা ও গুলিবিদ্ধের ঘটনায় দোয়া মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। শনিবার (১৩ ডিসেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ওসমান হাদির সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শরিফ ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যুতে নজরুল বিশ্ববিদ্যালয় পরিবারের শোক
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মর্মান্তিক মৃত্যুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। সন্ত্রাসী হামলায় নিহত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।