ক্যাম্পাস

নবনির্বাচিত জকসু ভিপির বিজয় উৎসর্গ তালিকায় হাদি-বিশ্বজিত ও খালেদা জিয়া

নবনির্বাচিত জকসু ভিপির বিজয় উৎসর্গ তালিকায় হাদি-বিশ্বজিত ও খালেদা জিয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বিজয় অর্জনের পর নিজের সাফল্যকে জুলাই বিপ্লবের শহীদ, ক্যাম্পাস আন্দোলনের অগ্রনায়ক ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে উৎসর্গ করেছেন নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
জকসু নির্বাচন: টাকা–উপঢৌকন বিতরণের কথা স্বীকার ছাত্রদলের জিএস–এজিএস প্রার্থীদের

জকসু নির্বাচন: টাকা–উপঢৌকন বিতরণের কথা স্বীকার ছাত্রদলের জিএস–এজিএস প্রার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারী শিক্ষার্থীদের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেছা হলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা টাকা এবং এজিএস প্রার্থী মো. আতিকুর রহমান তানজিল উপঢৌকন হিসেবে চকলেট বিতরণ করেন, যা জকসু নির্বাচন আচরণবিধির ১১-এর ‘ঙ’ ধারার স্পষ্ট লঙ্ঘন।

২৫ জুলাই, ২০২৬
জবিতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জবিতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিষ্ঠাতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দু‘আ মাহফিল আয়োজন করে বিশ্ববিদ্যালয় মসজিদ কমিটি। দোয়া মাহফিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এক মহিয়সী ব্যক্তিত্ব, যার কর্মময় জীবনের সংক্ষিপ্ত বর্ণনাও সহজ নয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে এই প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাঁর অবদান ছাড়া আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কল্পনাই করা যেত না।

২৫ জুলাই, ২০২৬
‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন ঢাবির আওয়ামীপন্থী ৪ শিক্ষক

‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন ঢাবির আওয়ামীপন্থী ৪ শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আওয়ামীপন্থী ছয় অধ্যাপকের বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ওঠা বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া, আন্দোলনে যেতে বাধা দেওয়া ও হুমকি প্রদান, পাশাপাশি আন্দোলনকারীদের তথ্য ছাত্রলীগকে সরবরাহের মতো অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিষয়টি এখন বিশ্ববিদ্যালয়ের অন্যতম নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় উপস্থাপন করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে হান্নান–সাইদুল

কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে হান্নান–সাইদুল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর আগামী এক বছরের জন্য ১৪ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হান্নানুল আলম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাইদুল হাসান।

২৫ জুলাই, ২০২৬
জাবিতে পিআইবি কতৃক নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাবিতে পিআইবি কতৃক নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভার এলাকার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণমাধ্যম বিশেষজ্ঞ জিয়াউর রহমানের সঞ্চালনায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভার অঞ্চলের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

২৫ জুলাই, ২০২৬
ঢাবির শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ: সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত

ঢাবির শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ: সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। প্রস্তাব অনুযায়ী শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল করার সুপারিশ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মানহানি মামলা

আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মানহানি মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) কুষ্টিয়া আদালতে মামলাটি করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান চৌধুরী শিহাব।

২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

জাতীয় ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, নোবিপ্রবির ভিত্তিপ্রস্তর স্থাপনকারী ও একাডেমিক কার্যক্রমের উদ্বোধক মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। নোবিপ্রবির জাতীয়তাবাদী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সভার আয়োজন করেন।

২৫ জুলাই, ২০২৬
রাকসু জিএস এর মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছাত্রদল

রাকসু জিএস এর মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও চিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। রোববার দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায় সংগঠনটি।

২৫ জুলাই, ২০২৬
জবি প্রাক্তন শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবি প্রাক্তন শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আকাশ সরকার নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ২০১৪-১৫ সেশনের (১০ম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ার ভাট্টিখানা এলাকার ম্যাচ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন গেন্ডারিয়া থানা পুলিশ। একই বাসায় থাকা ইশতিয়াক বলেন, ‘আমার পরীক্ষা এজন্য পড়ছিলাম। পরে ভাইয়ের বান্ধবী আমাকে ফোন দিলে আমি রুমের দরজা ধাক্কা দিতে থাকি। এক পর্যায়ে দরজা খুলে যায়। এসময় ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে ফোন দিই।’

২৫ জুলাই, ২০২৬
জকসু নির্বাচনে ভোট টানতে শিক্ষার্থীদের মাওয়া ভ্রমণে নিল ছাত্রদল

জকসু নির্বাচনে ভোট টানতে শিক্ষার্থীদের মাওয়া ভ্রমণে নিল ছাত্রদল

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সামনে রেখে ভোট টানতে শিক্ষার্থীদের নিয়ে মাওয়া ভ্রমণের আয়োজন করেছে ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মাওয়া ফেরিঘাট এলাকায় প্রকাশ্য প্রচারণা ও আপ্যায়নের আয়োজন করা হয়েছে, যা জকসু নির্বাচন আচরণবিধির ১১-এর ‘ঙ’ ধারার স্পষ্ট লঙ্ঘন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ