রাজধানী

ব্যাংকের বোর্ড সভায় না যেতে খুনের হুমকিসহ চিরকুট পেলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক

ব্যাংকের বোর্ড সভায় না যেতে খুনের হুমকিসহ চিরকুট পেলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক

রাজধানীর ধানমন্ডি এলাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য অশোক কুমার সাহার বাসায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা একটি হুমকিমূলক চিরকুট রেখে যায়, যেখানে তাকে ব্যাংকের আসন্ন সভায় অংশ না নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চিরকুটে লেখা ছিল, 'মি. অশোক, ২৫ তারিখ স্ট্যান্ডার্ড ব্যাংকের সভায় তুমি যাচ্ছো না। যদি যাও, তাহলে তোমার ফেরার রাস্তা বন্ধ। আর যদি ফিরে আসো, তাহলে সারাজীবন নিরাপত্তাহীনতায় ভুগবে। কথার বাইরে গেলে তোমার শ্রাদ্ধ খেতে আসবো আমরা।পুঁজিবাদের দোসর হয়ে আমাদের হত্যা করতে বাধ্য করো না। পরিবার সবারই আছে।'

২৫ জুলাই, ২০২৬
ঢাকা-১৮ এনসিপির আরিফুলের ‘আজাদী যাত্রা’ থেকে চাপাতিসহ যুবক গ্রেফতার

ঢাকা-১৮ এনসিপির আরিফুলের ‘আজাদী যাত্রা’ থেকে চাপাতিসহ যুবক গ্রেফতার

রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোট–সমর্থিত প্রার্থী মো. আরিফুল ইসলামের আজাদী যাত্রা থেকে মো. মানিক নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার পর ময়মনসিংহ–ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
পুলিশের সঙ্গে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার

পুলিশের সঙ্গে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের পর তারা মিছিল করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হন।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচন ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তায় কড়াকড়ি , মোড়ে মোড়ে তল্লাশি

নির্বাচন ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তায় কড়াকড়ি , মোড়ে মোড়ে তল্লাশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। যানবাহন থামিয়ে তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে নিয়মিত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশকে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাতে দেখা যায়।

২৫ জুলাই, ২০২৬
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা, প্রতিবাদে শাহবাগ ব্লকেড

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা, প্রতিবাদে শাহবাগ ব্লকেড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে চাইলে সংগঠনটির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও ছাত্র-জনতা শাহবাগে শহীদ ওসমান হাদি চত্বরে অবস্থান নেন। এ সময় বিভিন্ন স্লোগানে শাহবাগ এলাকা উত্তাল হয়ে ওঠে।

২৫ জুলাই, ২০২৬
শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন বলে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬
নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতন: ব্যবস্থাপক গ্রেপ্তার, প্রধান শিক্ষক পলাতক

নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতন: ব্যবস্থাপক গ্রেপ্তার, প্রধান শিক্ষক পলাতক

রাজধানীর নয়াপল্টন এলাকায় 'শারমিন একাডেমি' নামে একটি স্কুলে প্রি-প্লে শ্রেণির এক শিশুকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির ব্যবস্থাপক এবং স্কুলটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) হুসাইন মুহাম্মদ ফারাবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫ জুলাই, ২০২৬
শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক

শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক

শাহবাগে কয়েক ঘণ্টা ধরে চলা ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের আহ্বান এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আন্দোলনকারীরা এ সিদ্ধান্ত নেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে তারা শাহবাগ মোড় ছেড়ে যান। এর পরপরই গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

২৫ জুলাই, ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যায় জড়িত আরেক শুটার রহিম গ্রেফতার

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যায় জড়িত আরেক শুটার রহিম গ্রেফতার

স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যা মামলায় আরেক শুটার রহিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৩ জানুয়ারি) নরসিংদী থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, শুক্রবার ভোরে রহিমকে শনাক্ত করে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা-৬ আসনে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, দুই দিনের কারাদণ্ড

ঢাকা-৬ আসনে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, দুই দিনের কারাদণ্ড

স্থানীয়দের বরাতে জানা যায়, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ইউসুফ হোসেন আরিফ জিয়ার ছেলে ও ছাত্রদল কর্মী আরাফাত হোসেন বিজয় এবং অপর ছাত্রদল কর্মী মিথিল ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন—এমন অভিযোগে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাঁদের আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসন পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে অর্থদণ্ড প্রদান করে ছেড়ে দেন।

২৫ জুলাই, ২০২৬
ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা করল বিএনপি নেতাকর্মীরা

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা করল বিএনপি নেতাকর্মীরা

রাজধানীর পুরান ঢাকা-৬ আসনের ৪৩ নম্বর ওয়ার্ডের জুবলী স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে জামায়াত সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের ডকুমেন্টসে স্বাক্ষর করতে গেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল মান্নানের পোলিং এজেন্টসহ পাঁচজন আহত হন। একই ঘটনায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শফিকুল হকও মারধরের শিকার হয়েছেন বলে তিনি নিজেই স্বীকার করেছেন।

২৫ জুলাই, ২০২৬
মিরপুরে শীর্ষ সন্ত্রাসী চামাইরা বাবু গ্রেফতার

মিরপুরে শীর্ষ সন্ত্রাসী চামাইরা বাবু গ্রেফতার

রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী মো. বিল্লাল হোসেন ওরফে চামাইরা বাবু (৩৫) গ্রেফতার হয়েছেন। এ সময় তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে কাফরুল থানার ওসি (তদন্ত) রুবেল মল্লিকের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের অধীন ১১ সিগন্যাল ব্যাটালিয়ন উত্তর কাফরুল আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু