আদ্-দ্বীন হাসপাতালকে ৭২ ঘণ্টা সময় স্বাস্থ্য অধিদপ্তরের, জবাব না দিলে লাইসেন্স বাতিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২’-এর বিধান লঙ্ঘনের অভিযোগে কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চেয়ে এই নোটিশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকবিষয়ক পরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ আগামী ৭ জুন বিকেল ৪টার মধ্যে হাসপাতালটির মালিক ডা. শেখ মহিউদ্দিনকে লিখিতভাবে বা সশরীরে এর জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ১ জুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তদন্তের অংশ হিসেবে কমিটি হাসপাতালের মহাপরিচালক, উপপরিচালক, শিশু বিভাগের প্রধান, নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে কর্মরত চিকিৎসক, দায়িত্ব পালনকারী সেবিকা, আয়া, রোগী ও তাদের স্বজন এবং মৃত নবজাতকদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণ করে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট অধ্যাদেশের বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি। কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, নিয়মকানুন পালনে গুরুতর অবহেলার কারণেই ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, আদ্-দ্বীন হাসপাতাল অধ্যাদেশের ৮ নম্বর ধারার আওতায় নিবন্ধিত প্রতিষ্ঠান। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বিধি অনুযায়ী কেন হাসপাতালটির নিবন্ধন বাতিল করা হবে না, সে বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা নির্ধারিত সময়ের মধ্যে দিতে হবে। অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু