রাজধানী
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার
রাজধানীর মিরপুর রূপনগর থানার এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন লিটন (৩৫), লাবনী (৩০), শাহিন (১৮), কালু (৩০), বশির (৩০), সাদ্দাম হোসেন (২৭), হাসান (২৩) এবং অপু (১৯)। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, রূপনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।
এনইআইআরবিরোধী বিক্ষোভে বিটিআরসি ভাঙচুর
শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালাচ্ছেন বিক্ষোভকারীরা। আকস্মিক এ হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা।
পূর্বাচলে গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের মিলনমেলা
রাজধানীর অদূরে পূর্বাচলের রিক্সা ক্যাফেতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন’-এর শীতকালীন মিলনমেলা ও প্রীতিভোজ। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়। শহরের যান্ত্রিক ব্যস্ততা ভুলে খোলামেলা পরিবেশে সময় কাটাতে রাত ৮টা থেকেই রিক্সা ক্যাফে প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বিভিন্ন মিডিয়া হাউজে কর্মরত ভিডিও এডিটররা।
গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড
রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে ভবনটির আটতলার ছাদে থাকা একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিকেল ৫টা ৩৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গুলিস্তানে শপিং কমপ্লেক্সের আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের ওপর একটি গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর এক বার্তায় জানায়, সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে: ইনকিলাব মঞ্চ
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে টানা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার দৃঢ় অঙ্গীকার জানিয়ে সংগঠনটির নেতারা বলেছেন, শাহবাগই থাকবে আন্দোলনের কেন্দ্রবিন্দু। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘রূপসা থেকে তেঁতুলিয়া আজাদি, আজাদি’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস’—এমন স্লোগান দেন।
উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র ছিনতাই
আহত নিরাপত্তাকর্মীর নাম মাহবুব আলম। তিনি বর্তমানে নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর ছেলে আব্দুল্লাহ ইসমে আজম শনিবার বিকেলে উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেছেন। মাহবুব আলমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তিনি উত্তরার আলাল গ্রুপে প্রটোকল অফিসার হিসেবে কর্মরত।
কেরানীগঞ্জ ভূমি অফিসে দুদকের অভিযান
কেরানীগঞ্জে ভূমি অফিসের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর তাৎক্ষণিকভাবে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সরেজমিন তদন্ত চালিয়েছে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম।
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা সহ গুলিবিদ্ধ ২
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরসহ দুই জনকে গুলি করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) কারওয়ান বাজারের সুপার স্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আজিজুর রহমান মুসাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক।
কনকনে শীত উপেক্ষা করে মধ্যরাতেও ছাত্র-জনতার স্লোগানে প্রকম্পিত শাহবাগ
রাত তখন পৌনে ১১টা। কনকনে শীত উপেক্ষা করে রাজধানীর শাহবাগ মোড়ে শত শত মানুষের উত্তাল স্লোগান অব্যাহত রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দুপুর থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিশাল জনসমুদ্রে রূপ নেয়। সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা রাতভর শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়ে বিছানা ও চাদর পেতে সড়কেই বসে পড়েছেন।
শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ
শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে আবারও শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল বের হয়ে শাহবাগে পৌঁছালে এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যার মধ্যে ছিল ‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারত না বাংলাদেশ, বাংলাদেশ-বাংলাদেশ’ ইত্যাদি।
ঘন কুয়াশায় ভয়াবহ শাহজালাল বিমানবন্দর, ডাইভার্ট হলো ১০ ফ্লাইট
ঘন কুয়াশার কারণে রাজধানীর আকাশে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি অন্তত ১০টি আন্তর্জাতিক ফ্লাইট। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ের ভিজিবিলিটি নিরাপদ সীমার নিচে নেমে যাওয়ায় বিমান অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে ঢাকা অভিমুখী ফ্লাইটগুলোকে বিকল্প হিসেবে চট্টগ্রাম, ভারতের কলকাতা ও থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।