রাজধানী
মোহাম্মদপুরে কিশোরকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২
রাজধানীর মোহাম্মদপুরে জুমার নামাজ পড়ে বাসায় ফেরার পথে দ্বীন ইসলাম (১৭) নামে এক কিশোরকে ‘সামুরাই’ দিয়ে কুপিয়ে নৃশংসভাবে জখম করার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সামান্য ধাক্কা লাগার জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরের তাজমহল রোড ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-২। গ্রেপ্তারকৃতরা হলেন: মামলার প্রধান আসামি মো. আলিফ মৃধা (১৯) ও ২ নম্বর আসামি মো. মিরাজ (১৮)।
রাজধানীর ভাটারায় ভয়াবহ আগুন
রাজধানীর ভাটারা এলাকার ১০০ ফিট ফ্যামিলি বাজারের বিপরীত পাশে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে ১০০ ফিট সংলগ্ন নতুন বাজার এলাকায় অবস্থিত ওই ভবনে আগুন লাগে।
উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ওই বাজারে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগুনের খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গেই পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। এতে ফার্মগেটসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ। অবরোধ চলাকালে অফিসগামী যাত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
ঢাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা, থাকবে শীতল অনুভূতি
ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে, আবহাওয়া শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার প্রভাবে শীতের অনুভূতি বজায় থাকতে পারে।
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি, পুলিশের লাঠিপেটা
রাজধানীর কারওয়ান বাজার মোড়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থায় সংস্কার, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছেন মুঠোফোন ব্যাবসায়িরা। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজার মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন ব্যবসায়ীরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের সরাতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটার ব্যবহার করে। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আবদুল্লাহ আল মামুন বলেন, 'আমরা এনইআইআরের পক্ষে, কিন্তু কিছু সংস্কার দরকার। বহুবার আমাদের দাবি জানিয়েছি, কিন্তু কর্তৃপক্ষ কিছু করছে না।
মুসাব্বির হত্যাকাণ্ড: নতুন সিসিটিভি ফুটেজে শুটারদের চেহারা আরও স্পষ্ট
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় নতুন অগ্রগতির কথা জানিয়েছে পুলিশ। নতুন প্রাপ্ত সিসিটিভি ফুটেজে শুটারদের চেহারা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট বলে জানিয়েছে তারা। এসব ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। শুক্রবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান রাজধানীতে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈনু মারমা। তিনি বলেন, 'হত্যার পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তবে ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক বিরোধসহ সব সম্ভাব্য দিক মাথায় রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।'
মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত কারওয়ান বাজার
রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভয়াবহ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) মোবাইল ব্যবসায়ীরা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআর) বাস্তবায়নের প্রতিবাদ ও কয়েক দফা দাবিতে সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করে। সার্ক ফোয়ারা মোড়ে জমায়েত হওয়া ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে নানা স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাদের সরানোর চেষ্টা করে। এ সময় সংঘর্ষে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। উত্তেজিত অবস্থায় ব্যবসায়ীরা ইটপাটকেল ছুঁড়ে প্রতিরোধ করে।
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা, অভিযোগ যুবদল নেতার দিকে
রাজধানী ঢাকার কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কিচেন মার্কেটের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে লাঠিসোঁটা নিয়ে একদল দুর্বৃত্ত ব্যবসায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক মাস ধরে নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শুরু হওয়ার আধা ঘণ্টার মাথায় হামলাকারীরা আক্রমণ চালায়, ফলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
গুলশানে তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২
সন্দেহজনক আচরণের অভিযোগে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনসংলগ্ন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। রোববার সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবনের আশপাশ থেকে প্রথমে একজন এবং পরে আরেকজনকে আটক করা হয়।
রাজধানীতে ‘ঢাকা থেকে সিলিকন ভ্যালি’ শীর্ষক কমিউনিটি-নির্ভর প্রযুক্তি আলোচনা অনুষ্ঠিত
ঢাকায় তরুণদের অনুপ্রেরণা ও বৈশ্বিক প্রযুক্তি ক্যারিয়ার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা থেকে সিলিকন ভ্যালি’ শীর্ষক একটি কমিউনিটি-নির্ভর আলোচনা সভা। আয়োজনে সহ-আয়োজক হিসেবে সহযোগিতা করেন আহমেদ মোহতাসিম জাবের, সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার (এআরএম), গ্লোবাল নেটওয়ার্ক ব্যাংকিং, এইচএসবিসি বাংলাদেশ।
শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ আটক ১
রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের ডাকা অবরোধ কর্মসূচি থেকে খেলনা পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার রাত সোয়া আটটার দিকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক যুবকের নাম মো. আরাফাত জামান (৩৯)। তিনি ধানমন্ডির জিগাতলা এলাকার বাসিন্দা।