রাজধানী
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১টি ইউনিট
রাজধানীর বনানীতে অবস্থিত কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
১৬ ইউনিটের চেষ্টা সত্ত্বেও কড়াইল বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের বাইরে
রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে লাগা আগুন ক্রমেই বড় আকার নিচ্ছে। পানির সংকট ও ঘনবসতির কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।
দাউ দাউ করে জ্বলছে কড়াইল বস্তি, পানি সংকটে বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে
ঢাকার মহাখালী এলাকার কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস প্রথমে সাতটি ইউনিট পাঠায়। পরে ধাপে ধাপে রাত ৯টা পর্যন্ত মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে এখন পর্যন্ত এক থেকে দেড় শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে গেছে।
কড়াইল বস্তির আগুন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণের আশা ফায়ার সার্ভিসের
রাজধানীর কড়াইল বস্তির আগুন এখন তিন দিক থেকে সীমিত করা হয়েছে, একমাত্র বাকি থাকা দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ফায়ার সার্ভিস আশা করছে, সব ঠিক থাকলে আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।
৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল কড়াইল বস্তির আগুন
ঢাকার মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে লাগা আগুন প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, রাত ১০টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কড়াইল বস্তিতে আগুনে নিঃস্ব হাজারো মানুষ
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১৫শ ঘরবাড়ি। একরাতে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে হাজারো বস্তিবাসী। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে রাজধানীর বনানীর পাশের কড়াইল বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।
১৬ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে
প্রায় ১৬ ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা এমও রাশেদ বিন খালিদ।
শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন
রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)। এফএসসিডি সদর দফতরের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার জানান, কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইনে অপতথ্য রোধে নির্বাচন কমিশনের সাথে টিকটকের ওয়ার্কশপ
নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন নিয়ে অনলাইনে সঠিক তথ্য দিতে এবং অপতথ্য রোধে একটি ওয়ার্কশপ আয়োজন করেছে টিকটক। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপদ ও তথ্যভিত্তিক ডিজিটাল পরিবেশ তৈরির নানা দিক নিয়ে এই ওয়ার্কশপে মতবিনিময় করা হয়।
মুগদায় বিদেশি পিস্তল-গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার
রাজধানীর মুগদার গ্রিন মডেল টাউন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলি, ম্যাগাজিন, প্রাইভেট কার, অন্যান্য আলামতসহ সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির মুগদা থানা-পুলিশ। আজ বুধবার (২৬ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৮ গ্রেফতার
ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।