বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা এমও রাশেদ বিন খালিদ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়। আগুন লাগার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলের পাশের বৌবাজার সংলগ্ন নালা থেকে সেচপাম্পের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পরই প্রথমে ফায়ার সার্ভিসের ১১ টি এবং পরে আরো ৯টি ইউনিট তা নিয়ন্ত্রণের কাজ করে। রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। তবে ছড়িয়ে পড়া আগুন সম্পূর্ণ নেভাতে আরও কয়েক ঘণ্টা সময় লাগে।