রাজধানী
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত-ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণে পরিদর্শন রাজউকের
শুক্রবার ভয়াবহ ভূমিকম্পের পর টনক নড়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়া ও ফাটল ধরার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনে নেমেছে তারা। রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা সরেজমিনে গিয়ে ভবনগুলোর প্রকৃত অবস্থা মূল্যায়ন করেন।
‘ভূমিকম্প আর ১০ সেকেন্ড স্থায়ী হলে রাজধানীতে বিপর্যয় নেমে আসতো’
শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী সহ সারাদেশে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্প যদি আর দশ সেকেন্ড স্থায়ী হতো, তবে পুরো ঢাকায় বিপর্যয় নেমে আসতে পারতো বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) সকালে পুরান ঢাকার কসাইটুলি এলাকায় রেলিং ভেঙে তিনজন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।
রাজধানীর পুরানা পল্টনে কমার্শিয়াল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পুরানা পল্টনে একটি বাণিজ্যিক ভবনের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় পুরানা পল্টনের সেগুনবাগিচার আত-ত্বরীক টাওয়ার নামের ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকা। শনিবার(২২ নভেম্বর) বিকেলে ৬টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
মহাখালীতে চলন্ত বাসে আগুন
রাজধানীর মহাখালীর আমতলীতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে বৈশাখী পরিবহনের ওই বাসে হঠাৎ আগুন ধরে যায়। যাত্রীরা জানান, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন। আগুন লাগার পরপরই বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।