ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত-ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণে পরিদর্শন রাজউকের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
শুক্রবার ভয়াবহ ভূমিকম্পের পর টনক নড়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়া ও ফাটল ধরার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনে নেমেছে তারা।

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা সরেজমিনে গিয়ে ভবনগুলোর প্রকৃত অবস্থা মূল্যায়ন করেন।

পরিদর্শনের সময় বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজের একটি ভবনকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়। রাজউক আগেই ভবনটিকে অনিরাপদ ঘোষণা করে সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়েছিল। ভূমিকম্পে ভবনের ক্ষতি আরও বাড়ায় সেটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, গুলশানের একটি ১০ তলা ভবনের কলামে ফাটল দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে কলামের উপর অবস্থিত সুইমিংপুলের পানি অবিলম্বে অপসারণ করা হয়।

এছাড়া টিকাটুলি, ওয়ারী, মুগদা ওয়াসা রোড, কাফরুল, আগারগাঁও ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন স্থানের ফাটল ধরা ভবনও পর্যবেক্ষণ করা হয়। এসব ভবনের অবস্থা বিস্তারিত জানতে ১৫ দিনের মধ্যে ডিটেইল্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (DEA) প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের ক্ষতি যাচাই ও ভবনগুলোর পরিস্থিতি মূল্যায়নে আগামী সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আরমানিটোলার রেলিং ভেঙে পড়া ভবনসহ বাড্ডার আলাতুন্নেসা স্কুল-কলেজ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি