ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ: আ.লীগ নেতাসহ গ্রেফতার ৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) ও  মো. রাজন (১৯)। এদের মধ্যে মো. মাসুদ রানা (৪৫) ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানান কোতোয়ালী মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম।

কোতোয়ালী মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারদের মধ্যে মাসুদ রানা ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ঘটনার রহস্য উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। এছাড়া ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা অভিযান চলছে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার ভোর রাতে ময়মনসিংহ নগরীর ঢোলাদিয়া এলাকায় ডাকসু নেত্রী রাফিয়ার বাসার ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটে। পরে কোতোয়ালী থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী