বুধবার (১ এপ্রিল) আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা এ ঝড়ের সঙ্গে দমকা হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টিপাত থাকতে পারে। এ পরিস্থিতিতে সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। ওই সময় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশনা ছিল।
দেশের চারটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা এ ঝড়ের সঙ্গে দমকা হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টিপাত থাকতে পারে। এ পরিস্থিতিতে সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। ওই সময় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশনা ছিল।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, সম্ভাব্য ঝড় ও বৃষ্টির কারণে নৌ চলাচলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।