ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন আরেক শহর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজধানী ঢাকার সঙ্গে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে একীভূত করার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী, পুরো পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিসভার বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বাচল এলাকা বর্তমানে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা জেলার মধ্যে বিভক্ত থাকায় প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছিল। ফলে নাগরিক সেবা প্রদান বাধাগ্রস্ত হচ্ছিল।

সংশ্লিষ্ট এলাকায় পুলিশি নিরাপত্তা, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতি দেখা দিচ্ছিল বলেও উল্লেখ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাচলের নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং গাজীপুরের কালীগঞ্জ অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

এছাড়া প্রকল্প এলাকাকে ডিএমপি ও ঢাকা ওয়াসার অধিক্ষেত্রে আনার মাধ্যমে নিরাপত্তা, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাকে একক ব্যবস্থাপনায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রিসভা মনে করে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পূর্বাচলে জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সড়কবাতি, মশক নিয়ন্ত্রণসহ নাগরিক সেবা আরও সহজ হবে এবং নিরাপত্তা ব্যবস্থাও উন্নত হবে।

একই বৈঠকে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের সিদ্ধান্ত, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল এবং বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান