ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন দেশের আত্মমর্যাদার জন্য হুমকিস্বরূপ: মাওলানা ফেরদৌস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার জন্য হুমকিস্বরূপ হিসেবে মন্তব্য করেছেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। 

শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা শহরের চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চাষাঢ়া বিজয়স্তম্ভ প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমবেত হয় এবং সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অনেক আশা আকাঙ্খা নিয়ে ইউনূস সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘুমন্ত অবস্থায় রেখে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমেরিকার এজেন্ডা ইউনুস সরকারকে বাস্তবায়ন করতে দেয়া হবে না। 

সমাবেশে দলের অন্যান্য নেতারা বলেন, অন্তবর্তী সরকারের কাজ ছিলো ফ্যাসিস্টের সহযোগীদের বিচার করা। কিন্তু সেটা না করে পশ্চিমাদের সহযোগিতায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা শুরু করেছে।

জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি কামাল উদ্দিন দায়েমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার  সাধারণ সম্পাদক  মাওলানা ফেরদাউসুর রহমান সহ জেলার যুগ্ন সাধারণ সম্পাদক মুফতী হারুনুর রশিদ, মহানগরের  সাধারণ সম্পাদক  মাওলানা মনোয়ার হোসেনসহ আরো অনেকে। 
 
সমাবেশে বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুসলমানরা প্রতিনিয়ত ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। আমরা কখনো কখনো ভারতের আগ্রাসনে আবারো কখনো কখনো আমেরিকার আগ্রাসনে। আমাদের ঘুমন্ত অবস্থায় রেখে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে। অবিলম্বে জাতিসংঘের কার্যালয় বাংলাদেশে বন্ধ করতে হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান