ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬ ১৭:২৪:২৭
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্র আহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ করেছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা ও ফ্লাইওভার নির্মাণের দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে মহাসড়কের দুই পাশ আটকে দেন তারা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

আহত শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল জাবের। ১৭ বছর বয়সী এই শিক্ষার্থী মাদ্রাসাটির আলিম প্রথম বর্ষে পড়েন।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে মাদ্রাসার ছুটির পর মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে গাজীপুরগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার প্রতিবাদে দুপুর ২টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী সড়কে অবস্থান নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবরোধ চলছিল।

বিক্ষোভকারীরা জানান, এর আগেও সড়ক দুর্ঘটনায় তাদের এক সহপাঠীর মৃত্যু হয়েছে। ওই ঘটনার পর গাজীপুর-২ আসনের সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক সপ্তাহের মধ্যে মহাসড়কের ওপর ফ্লাইওভার নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও নির্মাণকাজ শুরু হয়নি বলে অভিযোগ তাদের।

শিক্ষার্থীদের দাবি, বারবার দুর্ঘটনার ঝুঁকি এড়াতে দ্রুত ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নিতে হবে। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও সড়কে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মহাসড়ক থেকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ