ঢাকায় লোডশেডিং ১–২ ঘণ্টা, গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানার অসন্তোষ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতির চরম বৈষম্যের অভিযোগ তুলে জাতীয় সংসদে অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, রাজধানীতে যেখানে দৈনিক ১ থেকে ২ ঘণ্টা লোডশেডিং হয়, সেখানে গ্রামীণ এলাকায় তা ১৪ ঘণ্টা পর্যন্ত গড়াচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিনের সিদ্ধান্ত-প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, 'আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ অন্তর্গত আশুগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। সেখানে সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, চালকল, মিল, ফ্যাক্টরি ও বন্দর থাকলেও স্থানীয় জনগণ পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়া থেকে উত্তোলিত গ্যাস সারা দেশে সরবরাহ করা হলেও এখানকার মানুষ নিজেরাই গ্যাস সুবিধা থেকে বঞ্চিত।'

এলপিজি সিলিন্ডারের মূল্য নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, 'সরকারিভাবে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে ২ হাজার ২০০ টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। বিদ্যুৎনির্ভর রান্নার চুলার ব্যবহারও গ্রামীণ বাস্তবতায় কার্যকর নয়, কারণ সেখানে দীর্ঘ সময় লোডশেডিং থাকে।'

তিনি আরও বলেন, 'ঢাকায় লোডশেডিং তুলনামূলকভাবে কম হলেও গ্রামে তা ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে গ্যাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ছাড়া সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।;

গ্যাস বিতরণ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, 'ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হলেও স্থানীয় জনগণকে অগ্রাধিকার দেওয়া উচিত। তিতাস গ্যাস ক্ষেত্রের ৩১ নম্বর কূপে খনন কার্যক্রম চলছে। সেখান থেকে দৈনিক প্রায় ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। ওই গ্যাস প্রথমে স্থানীয় জনগণের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার দাবি জানাই।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান