ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলী-এর নিয়োগ অবশেষে বাতিল ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (১ মার্চ) নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনের আলোকে চুক্তিভিত্তিকভাবে ডিএমপি কমিশনার পদে নিয়োগপ্রাপ্ত সাজ্জাত আলীর অবশিষ্ট মেয়াদ তার নিজস্ব আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হলো। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২৫ ফেব্রুয়ারি শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন।

জানা যায়, তিনি ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের মেয়াদে চুক্তিভিত্তিক কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

ডিএমপি কমিশনারের দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থাই কার্যকর থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. এইচএসসি-সমমানের ফল প্রকাশ হতে পারে ৭-১৫ নভেম্বরের মধ্যে সদ্য. বাসের বাড়তি ভাড়া কার্যকরে প্রজ্ঞাপন জারি সদ্য. জিয়াউর রহমান হত্যা মামলায় মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মিলল বান্দরবানের দুর্গম পাহাড়ে সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. এইচএসসি-সমমানের ফল প্রকাশ হতে পারে ৭-১৫ নভেম্বরের মধ্যে সদ্য. বাসের বাড়তি ভাড়া কার্যকরে প্রজ্ঞাপন জারি সদ্য. জিয়াউর রহমান হত্যা মামলায় মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মিলল বান্দরবানের দুর্গম পাহাড়ে সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর