দীর্ঘদিন ধরে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে : মাওলানা ফেরদাউস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান গনমাধ্যমদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিত অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে ধর্মীয় রাজনীতি করার কারণে তাকে বারবার মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

মাওলানা ফেরদাউসুর রহমান জানান, বিগত সময়ে তার নামে মোট ৪৬টি মামলা দায়ের করা হয়েছিল এবং তাকে তিনবার কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, আমি হেফাজতের রাজনীতি করার কারণে বারবার কারাগারের অন্ধকারে দিন কাটিয়েছি। তবু নীতি ও আদর্শের প্রশ্নে কখনও আপস করিনি। আমি সবসময় দেশের ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছি।

তিনি আরও অভিযোগ করেন, নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবার তার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্রের জাল বুনেছে। সাম্প্রতিক সময়েও কিছু গণমাধ্যমে তার নামে ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

তবে এসব ষড়যন্ত্র ও অপপ্রচারে তিনি বিচলিত নন বলে জানান মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এই প্রোপাগান্ডা আমার বিরুদ্ধে চলমান রাজনৈতিক ষড়যন্ত্রেরই অংশ। জনগণ সব জানে, সত্য একদিন প্রকাশ হবেই। এসব মিথ্যা প্রচারণা বা ষড়যন্ত্র করে আমাকে আমার আদর্শিক ও রাজনৈতিক লক্ষ্য থেকে সরানো যাবে না। আমি এসব সংবাদে বিন্দুমাত্র বিচলিত নই।

তিনি আরও বলেন, আমার রাজনীতি জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য। যারা আমার জনপ্রিয়তা ও অবস্থান দেখে ভয় পাচ্ছে, তারাই আজ বিভিন্ন পথে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি, আল্লাহর সাহায্য ও জনগণের ভালোবাসাই শেষ পর্যন্ত সত্যের জয় নিশ্চিত করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট