অর্থনীতি
টিসিবির ডিলার নিয়োগের আবেদন সময়সীমা ৭ দিন বাড়ল
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৩৬টি জেলায় ডিলার নিয়োগের অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা ৭ (সাত) দিন বৃদ্ধি করেছে। আগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবেদন করা যাবে আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত।
দেশে ডলার সংকট নেই, ব্যবসায়ীরা যত ইচ্ছা আমদানি করতে পারবে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশে এই মূহুর্তে ডলারের সংকট নেই। ব্যবসায়ীরা যত ইচ্ছা আমদানি করতে পারবে। শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রণালয়ে বৈঠকের বাড়ল সয়াবিন তেলের দাম
বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর লিটারপ্রতি ৬ টাকা বাড়িয়ে নতুন করে সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সোমবার (৮ ডিসেম্বর) থেকে নতুন দাম অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের আগের দাম ছিল ১৮৯ টাকা।
ব্যাংকে কোটিপতি হিসাব বাড়ছে,কমেছে আমানতের পরিমাণ
দেশের আর্থিক খাত চাপের মধ্যে থাকা অবস্থায়ও ব্যাংকগুলোতে কোটিপতি গ্রাহকের হিসাব সংখ্যা বাড়ছেই। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এক প্রান্তিক থেকে অন্য প্রান্তিকে ধারাবাহিকভাবে এসব হিসাব বেড়েছে। চলতি বছরের মার্চ-জুন প্রান্তিকে কোটিপতি বেড়েছিল ৫ হাজার ৯৭৪টি। জুন-সেপ্টেম্বর প্রান্তিকে কোটিপতির সংখ্যা বেড়েছে আরও ৭৩৪টি। জুন শেষে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাব ছিল ১ লাখ ২৭ হাজার ৩৩৬টি, যা সেপ্টেম্বরের শেষে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০টি।
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার (৮ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
দেশের ৩৬ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন ১৬ থেকে ২২ ডিসেম্বর
দেশের ৩৬টি জেলার বিভিন্ন উপজেলায় ডিলার নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ লক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, তাদের ক্রয়কৃত ভোগ্যপণ্য নির্ধারিত উপকারভোগী পরিবার ও সাধারণ মানুষের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির উদ্দেশ্যে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।
qwqwqw
qw
সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম দ্বিগুণ বাড়ল
সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানো হয়েছে প্রায় দ্বিগুণ। মূল্য ৮৩% বাড়িয়ে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ দশমিক ২৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মূল্য কার্যকর হবে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মূল্য কার্যকর হবে। রোববার (২৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি।
খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি আটাব সদস্যদের
ট্রাভেল এজেন্সি খাতের স্বার্থ রক্ষায় ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ (খসড়া)–এর কয়েকটি ধারা বাতিলের দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)–এর সাধারণ সদস্যরা। তাদের অভিযোগ, খসড়া আইনে এমন কিছু বিধান যুক্ত করা হয়েছে যা পুরো ট্রাভেল শিল্পকে দুর্বল করে দেবে এবং লাখো মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলবে।
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু
‘বিটিভি নিউজ’র লোগো প্রকাশ করে ওই পোস্টে বলা হয়, নতুন প্রত্যয়ে সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে আজ সন্ধ্যা ৭টা থেকে যাত্রা শুরু করবে ‘বিটিভি নিউজ’।
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ
এর আগে রোববার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবে, কিন্তু সকাল থেকে প্রবেশের জন্য সাংবাদিকরা সচিবালয়ের গেটে অবস্থান করলেও অনুমতি মেলে দুপুরে। সোমবার প্রায় ২০০ সাংবাদিকের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের
এতে বলা হয়, সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে সাময়িক স্থগিতাদেশের বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা আশা করি, প্রশাসন নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য প্রবেশাধিকার বজায় রাখার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে। এ ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানাচ্ছি।