মেঘনা ব্যাংকের পে-রোল সেবা চালু, উপকৃত হবে পোশাক শিল্পের শ্রমিকরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজধানীর গুলশান-২ এ মেঘনা ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে পোশাক শিল্পের শ্রমিকদের পে-রোল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এ উপলক্ষে অতিথি হিসেবে প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন এসি শিল্প এস্টেটের চেয়ারম্যান এবং স্বনামধন্য শিল্প উদ্যোক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব সালাউদ্দিন চৌধুরী এবং স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ইবিএফসিআইয়ের পরিচালক জনাবা মাকসুদা চৌধুরী মিশা।

ব্যাংকটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মমতাজুল করিম এন আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই জনাব সোহেল মিয়া, গাজীপুর শাখার ব্যবস্থাপক জনাব ফাহমিদ নোমান খন্দকার এবং অ্যাসোসিয়েটেড রিলেশনশিপ ম্যানেজার জনাব আবুল ফারহা শিবলী, এমপ্লয়ি ব্যাংকিং ইউনিট, মেঘনা ব্যাংক পিএলসি-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

জনাব সালাউদ্দিন চৌধুরী নতুন প্রজন্মের ব্যাংক হিসেবে খেলাপি ঋণ কম থাকায় মেঘনা ব্যাংকের প্রশংসা করে বলেন, ভবিষ্যতে ব্যাংকিং খাত ও পোশাক খাত সকল প্রতিবন্ধকতা দূর করে সমান্তরালভাবে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে। তিনি শ্রমিকদের ব্যাংকিং কার্যক্রমে যুক্ত করার এই উদ্যোগকে সাধুবাদ জানান।

জনাব মমতাজুল করিম শ্রমিকদের ব্যাংকিং চ্যানেলের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে এই উদ্যোগের বিষয়ে এবং অনলাইন ব্যাংকিং কার্যক্রমের বিস্তৃতি নিয়ে ব্যাংকের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন।

পে-রোল কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানসমূহ সহজেই শ্রমিক-কর্মচারীদের বেতন ব্যাংকিং চ্যানেলে ঝুঁকিমুক্তভাবে ও স্বল্প সময়ে পরিশোধ করতে পারবে বলে জানানো হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা