অর্থনীতি
আদানি পাওয়ারের বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করের বোঝাও বাংলাদেশের ওপর!
আদানি পাওয়ারের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানি করা বিদ্যুতের জন্য বাংলাদেশকে বাজারমূল্যের চেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে। সরকারের নিযুক্ত উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটি (এনআরসি) বলেছে, আন্তর্জাতিক রীতির বাইরে ভারতীয় করপোরেট করের দায়ও চাপানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানিকৃত বিদ্যুতের দাম নিকটতম বেসরকারি বিকল্পের তুলনায় ৩৯.৭ শতাংশ বেশি। NRC’র বিশ্লেষণে দেখা গেছে, এই প্রকল্পে খরচ বৃদ্ধির হার অন্যান্য চুক্তির তুলনায় সবচেয়ে বেশি।
শিল্পায়নের অবনতি ও ঋণ সংকটে চাকরি হারিয়েছে ১৪ লাখ মানুষ : এ কে আজাদ
হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও এমডি এ কে আজাদ দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, শিল্প খাতে মন্দার কারণে ইতিমধ্যে প্রায় ১৪ লাখ মানুষ চাকরি হারিয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এ কে আজাদ বলেন, 'প্রতি বছর দেশে অন্তত ৩০ লাখ মানুষ নতুন করে শ্রমবাজারে প্রবেশ করে। কিন্তু শিল্প খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় এই বৃহৎ সংখ্যক মানুষের জন্য কাজের সুযোগ তৈরি হচ্ছে না। ফলে দেশে বেকারত্বের হার দ্রুত বাড়ছে।'
জাতীয় গ্রিডে কমছে এলএনজি সরবরাহ, বাড়ছে গ্যাস সংকট
দেশে চলমান গ্যাস সংকট আরও গভীর হতে যাচ্ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজের কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে কম থাকবে। এর ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতের গ্রাহকরা গ্যাসের স্বল্পচাপের সমস্যার মুখোমুখি হবেন। শুক্রবার (২৩ জানুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত টার্মিনাল রক্ষণাবেক্ষণ চলবে।
আবারও দাম বাড়ল এলপিজির
ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম আরও ৫০ টাকা বাড়ানো হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে।
আইসিসিবিতে উদ্বোধন হলো গ্যাপেক্সপো-২০২৬, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে তৈরি পোশাকশিল্পের এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী 'গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো (গ্যাপেক্সপো)-২০২৬’। বুধবার (১৪ জানুয়ারি) চারদিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) জানায়, ২০২৪-২৫ অর্থবছরে এ খাত থেকে মোট রপ্তানি আয় হয়েছে ৭ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ১ বিলিয়ন ডলার এসেছে প্রত্যক্ষ রপ্তানি থেকে।
ঢাকায় গার্মেন্টস অ্যাকসেসরিজ মেলা শুরু ১৪ জানুয়ারি
আগামী ১৪ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি)-তে শুরু হচ্ছে ‘গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো (গ্যাপেক্সপো)-২০২৬’। চারদিনব্যাপী এই মেলা আয়োজনের মাধ্যমে গার্মেন্টস খাতের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি, নতুন ক্রেতা অনুসন্ধান এবং সর্বাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের সঙ্গে শিল্পোদ্যোক্তাদের সংযোগ স্থাপন করা হবে। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মেলার আয়োজক বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রা. লিমিটেড।
হ্যাঁ’ ভোটের প্রচারণায় ব্যাংকগুলোর সিএসআর অর্থ ব্যবহারে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা
সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাংক শাখার সামনে ব্যানার ও ফেস্টুন টাঙানো হলেও, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের অর্থ এ প্রচারণায় ব্যবহারের বিষয়ে ব্যাংকারদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।
রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ ছাড়িয়েছে ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। শুক্রবার (০২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার।
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে চড়ছে তেলের দাম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক তেলবাজারে দাম বেড়েই চলেছে। গত কয়েক দিনে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি বেড়েছে প্রায় ৪ ডলার, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৪.১৫ ডলারে এবং মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ৫৯.৭৮ ডলারে পৌঁছেছে। এই দাম গত ৮ ডিসেম্বরের পর সর্বোচ্চ। ওপেকের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকি ও শুল্কের ঘোষণা তেলের বাজারে অস্থিরতা তৈরি করেছে।
ধর্মঘট প্রত্যাহার করলো এলপি গ্যাস ব্যবসায়ীরা
সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি মো. সেলিম খান। বৈঠকে এলপিজি ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো: সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ নিশ্চিত করা।
সরাসরি এলপিজি আমদানির উদ্যোগ বিপিসির
দেশের এলপিজি বাজারে তীব্র সংকট ও দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে সরাসরি এলপিজি আমদানির উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার (১৪ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত এই সংস্থা জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে এলপিজি আমদানির অনুমতির জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। বর্তমানে দেশের এলপিজি বাজার প্রায় সম্পূর্ণভাবে বেসরকারি খাতের উপর নির্ভরশীল। খুচরা পর্যায়ে সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। বিপিসি আশঙ্কা করছে, বেসরকারি আমদানিতে জটিলতা ও সীমাবদ্ধতার কারণে কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।
দেশে মজুত থাকলে চিনি আমদানি নয়: শিল্প উপদেষ্টা
দেশে উৎপাদিত চিনি গুদামে পর্যাপ্ত পরিমাণে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না বলে মন্তব্য করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, চিনিকলগুলো আধুনিকায়ন, উন্নত আখের জাত উদ্ভাবন, আধুনিক চাষপদ্ধতি, পণ্য বহুমুখীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ত চিনিশিল্পকে লাভজনক খাতে পরিণত করা সম্ভব। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৮৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্প উপদেষ্টা।