অর্থনীতি

অবৈধ মজুতবিরোধী অভিযানে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার

অবৈধ মজুতবিরোধী অভিযানে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার

সরকারের আমদানির পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, 'ইন্দোনেশিয়া থেকে আরও দুই কার্গো জ্বালানি তেল আসছে। পাশাপাশি রাশিয়া থেকে ৬ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা শিথিলের (সাংশন ওয়েভার) আবেদন জানানো হয়েছে। ঈদের পরদিন ওয়াশিংটনে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে এবং এখন এর জবাবের অপেক্ষায় রয়েছে সরকার।'

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, আসছে আরও তিন জাহাজ

চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, আসছে আরও তিন জাহাজ

বন্দর সূত্র জানায়, মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জ্বালানি খালাস কার্যক্রম শুরু করা হয়। এর আগে, গত সোমবার ‘শিউ চি’ নামের আরেকটি ট্যাংকার ২৭ হাজার ২০৪ মেট্রিক টন ডিজেল নিয়ে বন্দরে আসে। নতুন এই চালানের ফলে দেশের জ্বালানি তেলের মজুত পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে আরও তিনটি ডিজেলবাহী ট্যাংকার পর্যায়ক্রমে চট্টগ্রাম বন্দরে ভিড়বে।

২৫ জুলাই, ২০২৬
৯ মাস গোপন ছিল হ্যাকিং তথ্য, কর্তৃপক্ষের খামখেয়ালিতে ঝুঁকিতে স্বপ্নের ৪০ লাখ গ্রাহক

৯ মাস গোপন ছিল হ্যাকিং তথ্য, কর্তৃপক্ষের খামখেয়ালিতে ঝুঁকিতে স্বপ্নের ৪০ লাখ গ্রাহক

আব্দুল হাকিম বাংলাদেশের একটি করপোরেট প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত। ২০২৫ সালের নভেম্বর মাসে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৭ হাজার টাকা উত্তোলন করে হ্যাকাররা। এ বিষয়ে ব্যাংকে জানালে কর্তৃপক্ষ বিষয়টি দেখবে বলে জানায়। এদিকে আব্দুল হাকিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির সূত্র ধরে পুলিশ জানায়, একটি প্রতারক চক্র তার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করেছে। আব্দুল হাকিম স্বপ্নের নিয়মিত গ্রাহক। একই মোবাইল নম্বর ও তথ্য ব্যবহার করে তিনি স্বপ্ন এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন।

২৫ জুলাই, ২০২৬
সংকট সমাধানে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

সংকট সমাধানে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নেতৃবৃন্দ। আজ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

২৫ জুলাই, ২০২৬
আদালতের আদেশ উপেক্ষা করেই এস আলমের প্রতিষ্ঠানের কার্যক্রম চালু

আদালতের আদেশ উপেক্ষা করেই এস আলমের প্রতিষ্ঠানের কার্যক্রম চালু

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর, একই বছরের ৩ ডিসেম্বর বিটিআরসি ফার্স্ট কমের কার্যক্রম বন্ধ করে দেয়। তখন আইজিডব্লিউ অপারেটরদের প্রায় ৩ কোটি টাকা এবং বিটিআরসির রাজস্ব ও লাইসেন্স ফি বাবদ আরও ৪ কোটি টাকা বকেয়া ছিল। তবে পুরো বকেয়া পরিশোধ না করে শুধু ২ কোটি টাকা আদায় করেই ১৬ মার্চ প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় চালুর অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট আইওএফ অপারেটররা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি আগেও দায় রেখে সরে গেছে।

২৫ জুলাই, ২০২৬
বাজারে ফিরছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট

বাজারে ফিরছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট

আবারও বাজারে ছাড়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকার নোট। নতুন নকশার নোটের সরবরাহ ঘাটতির কারণে পূর্বে সিলগালা অবস্থায় থাকা পুরোনো ডিজাইনের নোট পর্যায়ক্রমে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।ব্যাংকাররা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পুরোনো নকশার নোট বিনিময় করা হচ্ছে। এসব নোট কখনো নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, ফলে প্রচলনে কোনো বাধা নেই।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম বন্দরে পৌছেছে মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে আসা জাহাজ

চট্টগ্রাম বন্দরে পৌছেছে মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে আসা জাহাজ

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে পানামার পতাকাবাহী ‘পিভিটি সোলানা’ নামের জাহাজটি বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে চলতি মাসে এটি ডিজেলবাহী অষ্টম জাহাজ, যা চট্টগ্রাম বন্দরে এসেছে।

২৫ জুলাই, ২০২৬
১২ দিনে চট্টগ্রাম বন্দরে ১৬ জ্বালানি জাহাজ, পথে আরও ৩টি

১২ দিনে চট্টগ্রাম বন্দরে ১৬ জ্বালানি জাহাজ, পথে আরও ৩টি

চট্টগ্রাম বন্দর দিয়ে মার্চের প্রথম দুই সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানিপণ্য দেশে এসেছে। বিদ্যুৎ উৎপাদন, শিল্পখাত এবং গৃহস্থালির জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই জাহাজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বন্দরের তথ্য অনুযায়ী, গত ১২ দিনে এলএনজি, এলপিজি ও বিভিন্ন ধরনের পরিশোধিত জ্বালানিসহ মোট ১৬টি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও তিনটি জাহাজ বন্দরে ভিড়বে। বন্দর সূত্র জানিয়েছে, মার্চের প্রথম দশ দিনে কাতার থেকে আসা তিনটি এলএনজিবাহী জাহাজ—‘আল জুর’, ‘আল জাসাসিয়া’ ও ‘লুসাইল’—প্রায় ৬২ হাজার টন করে এলএনজি নিয়ে খালাস সম্পন্ন করেছে।

২৫ জুলাই, ২০২৬
সৌদি আরব থেকে আসছে আরও ১ লাখ টন তেল

সৌদি আরব থেকে আসছে আরও ১ লাখ টন তেল

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। হরমুজ প্রণালিতে আটকে থাকা ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল দ্রুত দেশে আনার লক্ষ্যে ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিকল্প ব্যবস্থা হিসেবে সৌদি আরব থেকে নতুন করে আরও ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল কেনা হয়েছে। এই তেল লোহিত সাগর হয়ে সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বে প্রথম তেল-শূন্য দেশ হতে যাচ্ছে বাংলাদেশ!

বিশ্বে প্রথম তেল-শূন্য দেশ হতে যাচ্ছে বাংলাদেশ!

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ আজ ৩৪তম দিনে এসে গড়িয়েছে । এই সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে আমদানিনির্ভর দেশগুলোর ওপর। তেলের দাম আকাশছোঁয়া হয়ে ওঠায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম 'দ্য ইনডিপেনডেন্ট' এর এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এই সংকট অব্যাহত থাকলে বাংলাদেশ বিশ্বের প্রথম তেল-শূন্য দেশে পরিণত হতে পারে।

২৫ জুলাই, ২০২৬
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আওতায় ঢাকাসহ দেশের সকল দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে। তবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবাসংক্রান্ত প্রতিষ্ঠান এবং কাঁচাবাজার এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

২৫ জুলাই, ২০২৬
৩৮৭ বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ১৭২৮ টাকা

৩৮৭ বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ১৭২৮ টাকা

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে এ নতুন দাম ঘোষণা করেন। তবে গত পাঁচ মাস ধরে কমিশনের ঘোষিত দরের কার্যকারিতা কার্যত নেই। মার্চে ১৩৪১ টাকায় বাজারে এলপিজি থাকা সত্ত্বেও বিভিন্ন স্থানে তা ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে নিয়ন্ত্রণহীন অবস্থার কারণে বিক্রেতারা ইচ্ছেমতো দাম নেওয়ায় ভোক্তারা সমস্যায় পড়ছেন। যদিও কমিশন এলপিজির পূর্বের দাম অপরিবর্তিত রেখেছিল এবং অটোগ্যাসের নতুন দর নির্ধারণ করেছে, বাস্তবে তা কার্যকর হচ্ছে না।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ