এক মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ৭ মনোনয়নপ্রত্যাশী, মনোনয়ন পরিবর্তনে রিভিউর আবেদন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে খসড়া মনোনয়নে বিএনপির উপজেলা সভাপতি আইনজীবী এম এ মান্নানের মনোনয়ন পরিবর্তন এবং রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বুধবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন সাতজন মনোনয়নপ্রত্যাশী।

জনসমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির উপদেষ্টা তকদির হোসেন মোহাম্মদ জসিম, জেলা বিএনপির উপদেষ্টা সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির উপদেষ্টা সালাহ উদ্দিন ভুঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, জেলা বিএনপির সদস্য কে এম মামুন অর রশিদ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আইনজীবী রাজিব আহসান চৌধুরী পাপ্পু।

বক্তারা বলেন, “আপনারা জানেন নবীনগরের মানুষ কী চায়? নবীনগরের মানুষ চায় ধানের শীষে ভোট দিয়ে এই আসনকে খালেদা জিয়া ও তারেক জিয়াকে উপহার দিতে। কিন্তু যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে আপনারা চিনেন। তিনি ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নবীনগরে পা রাখেননি। আমরা সাতজন মনোনয়নপ্রত্যাশী ঐক্যবদ্ধ হয়েছি। আমরা মনোনয়ন পরিবর্তনের জন্য রিভিউ চেয়েছি। আপনারা ধৈর্য ধরুন, অচিরেই খসড়া মনোনয়ন পরিবর্তিত হয়ে চূড়ান্ত মনোনয়নে আমাদের মুখে হাসি ফুটবে ইনশা আল্লাহ। সবাই ধানের শীষের চূড়ান্ত মনোনীত প্রার্থীর পক্ষে আমরা কাজ করবো।”

বিএনপির মনোনীত প্রার্থী আইনজীবী এম এ মান্নানকে সতর্ক করে বক্তারা বলেন, “আপনি আক্রমণমূলক বক্তব্য পরিহার করুন।” অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য হযরত আলী।

সদ্য সংবাদ/ মমিনুল হক রুবেল 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান