এনসিপিসহ চার দলের নতুন জোট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
বিএনপি–জামায়াত ঘরানার রাজনীতির বাইরে নতুন একটি নির্বাচনি জোট ঘোষণার প্রস্তুতি চলছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)—এই চার দলকে নিয়ে একটি রাজনৈতিক জোট শিগগিরই আত্মপ্রকাশ করতে পারে। যদিও জোটের নাম চূড়ান্ত হয়নি।

সূত্র থেকে জানা গেছে, গত এক মাসে দলগুলো বিএনপি ও জামায়াতের সঙ্গে একাধিক বৈঠক এবং আলাপ-আলোচনা করেছে। কিন্তু রাজনীতির হিসাব-নিকাশ না মেলায় দলগুলো কোনো জোটে যায়নি। তাছাড়া, আলাদাভাবেই রাজনীতি করে এনসিপি রাজনীতিতে টিকে থাকতে চায়। এমন অবস্থান থেকেই তারা এবি পার্টিসহ তিন দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নিয়ে এ বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি। এবি পার্টি যাত্রা শুরু করে ২০২০ সালে এবং গত সরকারের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিল। রাষ্ট্রচিন্তার কর্মসূচি থেকে ২০২১ সালে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। আর চলতি বছরের ৯ মে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে আপ বাংলাদেশ।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম জানান, রাজনৈতিক ও নির্বাচনি জোট গঠনে চার দল ইতোমধ্যে একমত হয়েছে এবং আরও দু–একটি দল যুক্ত হতে পারে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, 'নতুন ধারার রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের এজেন্ডায় একত্রিত হয়েই এই জোট গঠনের আলোচনা চলছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড