বোট ক্লাবের মামলায় পরীমণির জেরা স্থগিত

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ আগস্ট, ২০২৬ ২৩:১২:০৮
ছবি: সংগৃহীত

ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জেরার কথা ছিল রোববার। তবে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হতে না পারায় এদিন তার জেরা হয়নি। পরে জেরার জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

এ দিন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তিনি বলেন, পরীমণিকে জেরার জন্য নতুন তারিখ আগামী ৩০ নভেম্বর ধার্য করা হয়েছে। দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া এ তারিখ ধার্য করেছেন।
 
পরীমণির আদালতে পৌঁছাতে দেরি হওয়ার কারণ সম্পর্কে আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, তার মক্কেল আদালতের উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন। দুপুর ১২টার দিকে আদালতে থাকার কথা ছিল তার। কিন্তু সড়কে যানজটের কারণে আটকে যান। ফলে আদালতে নির্ধারিত সময় উপস্থিত হতে পারেননি। এ অবস্থায় তাকে জেরার জন্য নতুন তারিখ ধার্য করেন আদালত।

এছাড়া সূত্রের বরাত জানা গেছে, এদিন বেলা আড়াইটার দিকে আদালত প্রাঙ্গণে আসেন পরীমণি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন সাভার মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। একই বছরের ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সাভার মডেল থানা-পুলিশ। এর মধ্যে তিনজন হলেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, শাহ শহিদুল আলম ও তুহিন সিদ্দিকী অমি। পরের বছর ১৮ মে এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার জন্য আদেশ দেন আদালত।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন