শুটিংয়ে দৌড়াতে গিয়ে নাকফুল গিলে ফেললেন শেহনাজ

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ আগস্ট, ২০২৬ ২০:৪১:০৬
ছবি: সংগৃহীত

শুটিং সেটে অভিনয় করতে গিয়ে অপ্রত্যাশিত দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল শেহনাজ গিল। দৌড়ানোর একটি দৃশ্যের শুটিংয়ের সময় অসাবধানতাবশত নিজের নোজ পিন গিলে ফেলেন তিনি। পরে ঘটনার পেছনের মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে বিষয়টি তুলে ধরেন এই তারকা।

ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে শেহনাজ ক্যাপশনে লেখেন, ভিডিওটি দেখার আগে ছোট একটি গল্প জেনে নিন। আপনারা অনেকেই আমাকে নোলক খুলে পড়ে যাওয়ার মুহূর্তটি পোস্ট করতে বলেছিলেন! 

ভিডিওতে দেখা যায়, শেহনাজ সেটে দৌড়ে আসার সময় হঠাৎ নাকের নোলকটি খুলে তার মুখের ভেতর চলে যায়। সঙ্গে সঙ্গেই তিনি কাশতে শুরু করেন। সে সময় পরিস্থিতি অনুধাবন করে পাশে থাকা সহশিল্পী সৌরভ সচদেব এগিয়ে যান এবং শেহনাজের পিঠ চাপড়ে দিয়ে তাকে সামলে নেওয়ার চেষ্টা করেন।

ভিডিওটি প্রকাশ পাওয়ার পরপরই মন্তব্যের ঘরে নিজেদের উদ্বেগ-শঙ্কা প্রকাশ করতে থাকেন এই অভিনেত্রীর ভক্ত ও অনুরাগীরা। কাজের প্রতি তার এই একাগ্রতার প্রশংসা করার পাশাপাশি অনেকেই তাকে শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। এক অনুরাগী মন্তব্য করেন, কাজের প্রতি আপনার ভালোবাসা আমরা বুঝি, তবে নিজের যত্ন নেবেন। অন্য একজন লেখেন, আপনি ভীষণ শক্তিশালী একজন নারী, ঈশ্বর আপনার মঙ্গল করুন।

জানা গেছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তার আসন্ন পাঞ্জাবি সিনেমা ইশকনামা’র সেটে। অরবিন্দর খায়রা পরিচালিত এই পিরিয়ড রোম্যান্টিক ড্রামা ধারার সিনেমায় ভারতীয় পাঞ্জাবের এক শিখ তরুণ ও পাকিস্তানি পাঞ্জাবের এক মুসলিম তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। তবে শেহনাজের বর্তমান অবস্থা কি, তা জানা যায়নি।

 

সদ্য সংবাদ/এসআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন