হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ আগস্ট, ২০২৬ ১৯:৪৭:৫২
ছবি: সংগৃহীত

হাতের অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাসপাতাল থেকে বের হওয়ার সময় চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন বলেন, ‘‘তিন দিন চোখের নিমেষে কেটে গেল। বুঝতেই পারিনি। সব চিকিৎসককে আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষজ্ঞদের পুরো টিম যাঁরা আমাকে সুস্থ করে তুললেন তাঁদের অনেক ধন্যবাদ।

নার্সদের কাছে থেকেও খুব যত্ন পেয়েছি। তার জন্যই আমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারছি। অস্ত্রোপচারের দিনেই লক্ষ্য করলাম, আমার আঙুল দিয়ে কিছু ধরার মতো অবস্থা ফিরে পাচ্ছি। আমাকে এত সুন্দর সেবা করার জন্য মন থেকে সবাকেই ধন্যবাদ জানাই।

এর আগে গত বৃহস্পতিবার ডান হাতে অস্ত্রোপচার করা হয় মিঠুনের। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, অস্ত্রোপচার সফল হয়েছে। এর আগে একই হাতের কনুইয়ে অস্ত্রোপচার হয়েছিল অভিনেতার। এবার অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে। শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় শনিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার বাইপাস সংলগ্ন হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রসাদ কৃষ্ণন এক বিবৃতিতে জানান, মিঠুনের হাতের সমস্যাটি কিছুটা জটিল ছিল। আগে অন্য একটি হাসপাতালে তাঁর কনুইয়ে অস্ত্রোপচার করা হয়েছিল। ওই অস্ত্রোপচারে ব্যবহৃত একটি প্লেটের সঙ্গে হাতের একটি নার্ভ আটকে গিয়েছিল। প্লেটের স্ক্রুগুলোও নার্ভের ওপর চাপ তৈরি করছিল।

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, শুধু প্লেটটি সরিয়ে ফেললেই সমস্যার সমাধান হতো না। নার্ভটিকে আলাদা করে মুক্ত করতে হতো এবং অন্য জায়গায় সেট করতে হতো, যাতে হাতের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনা যায়। এবারের অস্ত্রোপচারে সেই কাজটিই করা হয়েছে বলে জানান প্রসাদ কৃষ্ণন।

এর আগে শুক্রবার সকালে হাসপাতালে মিঠুনকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে দেখা হওয়ার পর মুখ্যমন্ত্রী জানান, তাঁকে জানিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। এদিন রাতেই মিঠুনকে দেখতে হাসপাতালে পৌঁছান অভিনেতা দেব।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন