টক্সিক বিতর্কে কিয়ারার পাশে স্বামী সিদ্ধার্থ

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ আগস্ট, ২০২৬ ১৮:১০:০৭
ছবি: সংগৃহীত

লিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ট্রেলার ও গানে সহশিল্পী যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে সমালোচনার এই সময়ে কিয়ারার পাশে দাঁড়িয়েছেন স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। একই সঙ্গে কিয়ারার সমর্থনে কথা বলেছেন সিনেমাটির সহশিল্পী দক্ষিণী তারকা যশও।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে টক্সিক ছবির ট্রেলার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান সিদ্ধার্থ। কিয়ারার কঠোর পরিশ্রম ও একাগ্রতার প্রশংসা করে তিনি লেখেন, তোমার চেষ্টা, পরিশ্রম ও আবেগ সবকিছুই বড় পর্দায় ফুটে উঠবে। এটি তোমার সেরা কাজগুলোর একটি হতে যাচ্ছে, কিয়ারা। পরিচালক গীতু মোহনদাস, যশ এবং পুরো দলের তৈরি করা এই জাদু দেখার অপেক্ষায় আছি।

আগামী ২৬ আগস্ট ছবিটি মুক্তির কথা উল্লেখ করে পুরো দলকে শুভকামনাও জানান এই অভিনেতা।

মূলত সিনেমাটির তাবাহি গানে যশ ও কিয়ারার কিছু অন্তরঙ্গ মুহূর্ত নেটিজেনদের একাংশের সমালোচনার শিকার হয়। এরপর থেকেই অনলাইনে কটাক্ষের মুখে পড়েন এই অভিনেত্রী।

তবে কিয়ারার এই কঠিন সময়ে সহশিল্পী হিসেবে পাশে দাঁড়িয়েছেন যশ। শনিবার ব্যাঙ্গালুরুতে ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি কিয়ারার কাজের প্রতি একাগ্রতার প্রশংসা করেন। নেতিবাচক মন্তব্যকে পাত্তা না দেওয়ার পরামর্শ দিয়ে যশ বলেন, কিয়ারা, এই চরিত্রে তুমি যে নিষ্ঠা দেখিয়েছ তা অসাধারণ। তুমি ভীষণ মাটির কাছের একজন মানুষ। একজন অভিনয়শিল্পী হিসেবে যা কিছুর মধ্য দিয়ে যেতে হয়, সেসবে কান দিয়ো না। তুমি যা বিশ্বাস করো, তাই করা উচিত। দর্শকরা ঠিকই এর প্রশংসা করবে। আমরা হয়তো সময়ের চেয়ে একটু এগিয়ে আছি।

গীতু মোহনদাস পরিচালিত টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস সিনেমায় যশ ও কিয়ারা আদভানি ছাড়াও অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি ও তারা সুতারিয়া।

 

 

 

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০