ফিরছে ‘মাসুদ’, ‘সুড়ঙ্গ ২’র টিজারে আফরান নিশো

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক করেছিলেন আফরান নিশো। ছবিটিতে ‘মাসুদ’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা পান। এরপর থেকেই দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সিনেমার সিক্যুয়েল নিয়ে। ৩ বছর পর অবশেষে আসতে চলেছে এর সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’। 

শুক্রবার (১২ জুন) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই দেড় মিনিটের দুর্ধর্ষ একটি টিজার প্রকাশ করেছে রায়হান রাফি যা সিনেমাপ্রেমীদের মাঝে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। 

প্রকাশিত টিজারে আফরান নিশো একেবারে ভিন্ন ও দুর্ধর্ষ রূপে চমকে দিয়েছেন। টিজারের শুরুতেই অন্ধকার এক সুড়ঙ্গের দিকে যেতে যেতে মাসুদ চরিত্রে অভিনয় করা নিশোকে আক্ষেপের সুরে বলতে শোনা যায়, ‘এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই’।

টিজারের একটি দৃশ্যে হাতঘড়ি পরার সময় নিশোর হাতে ‘ময়না’ নামের একটি ট্যাটুও দর্শকের নজর কেড়েছে। ভিডিওতে মিখাইল নামের এক খলনায়ককে উদ্দেশ্য করে ‘মাসুদ’কে বলতে শোনা যায়, তার মতো বহু লোককে তিনি সামলেছেন। তার টাকা কেউ নিতে পারবে না। 

ভিডিওর শেষাংশে রায়হান রাফী জানান, চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে আসছে ‘সুড়ঙ্গ ২’। 

উল্লেখ্য, এর আগে ছবির প্রথম কিস্তিতে মাসুদেও স্ত্রী ‘ময়না’ চরিত্রে অভিনয় করেছিলেন তমা মির্জা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ