সাভারের বাজারে হেনস্তার শিকার নায়লা নাঈম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ঢাকার সাভারে প্রকাশ্যে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, বাজারে সবজি কিনতে গিয়ে এক ব্যক্তির ধাক্কায় মাটিতে পড়ে যান এবং পোশাক নিয়ে কটূক্তির মুখে পড়েন।

ফেসবুক পোস্টে নায়লা নাঈম লিখেছেন, ব্যক্তিগতভাবে যারা তাকে চেনেন তারা জানেন তিনি শালীন পোশাক পরেই চলাফেরা করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি।

ঘটনার বর্ণনায় তিনি জানান, মায়ের সঙ্গে সাভারের একটি স্থানীয় বাজারে রাস্তার পাশে সবজি কিনছিলেন। এ সময় মাথায় টুপি পরা ও দাড়িওয়ালা ৪২ থেকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি তাকে দুই হাত দিয়ে ধাক্কা দেন। ওই ব্যক্তি তার মাথায় পর্দা নেই উল্লেখ করে কেন তিনি এভাবে বাজারে ঘোরাফেরা করছেন, সে বিষয়ে মন্তব্য করেন বলেও দাবি করেন নায়লা।

তার ভাষ্য অনুযায়ী, ধাক্কায় তার হাত থেকে ব্যাগ পড়ে যায় এবং বাম হাতে আঘাত পান। ঘটনার আকস্মিকতায় তিনি কিছু বুঝে ওঠার আগেই তার মা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এ সময় তার মা কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর পরামর্শ দেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

মায়ের আতঙ্কের বিষয়টিও তুলে ধরেন নায়লা নাঈম। তার দাবি, ঘটনার পরও তার মা ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান এবং এ ধরনের ঘটনার বিষয়ে প্রশ্ন তোলেন।

নায়লা নাঈম দেশের পরিচিত মডেল ও অভিনেত্রী। বিনোদন অঙ্গনে কাজের পাশাপাশি তিনি একজন সাবেক দন্ত চিকিৎসক হিসেবেও পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ