প্রবাস

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি রাসেল আহম্মেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন এবং যুগ্নসাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ। নবনিযুক্ত সভাপতি রাসেল আহমেদ বলেন, 'পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। পাশাপাশি প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানন্নয়নে কাজ করতে হবে।'

২৫ জুলাই, ২০২৬
ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন

ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন

যুক্তরাজ্যের লন্ডনে গত ২৬ মার্চ ২০২৬ ইং এক সাধারণ সভায় ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত সকল ময়মনসিংহবাসীর ঐক্যমত্য ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি বিশ্বাসের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। সভায় বিভাশ চন্দ্র সাহাকে সভাপতি এবং মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফেরদৌসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

২৫ জুলাই, ২০২৬
আমেরিকায় ‘ভয়ংকর অপরাধে’ আটক ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

আমেরিকায় ‘ভয়ংকর অপরাধে’ আটক ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা রক্ষার জন্য ‘ভয়ংকর অপরাধী’ হিসেবে ১০ বাংলাদেশির ছবি, নাম ও পরিচয় প্রকাশ করেছে দেশটির গৃহসুরক্ষা বিভাগ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। দেশজুড়ে অভিযান চালিয়ে অভিবাসন ও শুল্ক প্রহরী সংস্থা গত এক বছরে প্রায় চার লাখ নথিপত্রহীন বা অবৈধ অভিবাসীকে আটক করেছে। এর মধ্যে ৫৬ হাজারের বিরুদ্ধে অতীতে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে এবং তারা সাজা শেষে মুক্তি পেয়েছিলেন।

২৫ জুলাই, ২০২৬
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসীর মৃত্যু, এলাকাজুড়ে শোক

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসীর মৃত্যু, এলাকাজুড়ে শোক

জানা যায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে তিনি পর্তুগালে পাড়ি জমান। সেখানে ভিলা নোভা দে মিলফন্তেস এলাকায় বসবাস করতেন এবং একটি স্থানীয় রেস্তরাঁয় কর্মরত ছিলেন। প্রবাস জীবনে পরিবারের আর্থিক উন্নতি ও ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ভিলা নোভা দে মিলফন্তেস এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।

২৫ জুলাই, ২০২৬
বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় বাংলাদেশি নিহত

বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় বাংলাদেশি নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) লেবাননে বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় এই হামলার ঘটনায় তিনি প্রাণ হারান। নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। দূতাবাসের তথ্য অনুযায়ী, হামলার সময় দিপালী বৈরুতের হামরা এলাকায় তার নিয়োগকর্তা (কফিল) পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬
টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগালের উদ্যোগে রাজধানী লিসবনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে পর্তুগালে বসবাসরত টাঙ্গাইল জেলার প্রবাসীসহ বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

২৫ জুলাই, ২০২৬
পর্তুগালে স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

পর্তুগালে স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

লিসবনের স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে বাঙালি অধ্যুষিত মার্তিম মনিজ এলাকার সেন্ট্রো কমার্শিয়াল মোরারিয়া মার্কেটের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. রফিকুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশে থাকা বাংলাদেশি ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন।

২৫ জুলাই, ২০২৬
পোর্তোতে বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পোর্তোতে বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পর্তুগালের পোর্তো শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পোর্তো শাখার উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মার্চ ২০২৬ (শনিবার) পোর্তোর রুয়া দু লওরেইরো ১৯-এ অবস্থিত হযরত হামজা (রা:) জামে মসজিদে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

২৫ জুলাই, ২০২৬
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে বাংলাদেশি নিহত

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে বাংলাদেশি নিহত

খবরে বলা হয়, একটি ড্রোন ফুজাইরাহ অঞ্চলে প্রবেশ করলে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে ভূপাতিত করে। এ সময় ড্রোনটির ধ্বংসাবশেষ নিচে পড়ে আল রিফা এলাকার একটি ফার্মে কর্মরত এক বাংলাদেশির ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠন জানিয়েছে, ড্রোনটি আল রিফা এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় সেটিকে লক্ষ্য করে ভূপাতিত করা হয়। পরে এর ধ্বংসাবশেষ ফার্ম এলাকায় পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
ভিলা ফ্রানকাশিরা কমিউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভিলা ফ্রানকাশিরা কমিউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পর্তুগালের ভিলা ফ্রানকাশিরা কমিউনিটির উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
টোকিওতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

দিবসের প্রথমার্ধে দূতাবাস প্রাঙ্গণে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এরপর চ্যান্সারি মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। এরপর ২৬ মার্চের ওপর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগাল এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। রবিবার লিসবনের হ্যালো পার্কে মুন্সীগঞ্জের পর্তুগালে বসবাসরত প্রবাসীরা স্বপরিবারে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনের শুরুতে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান ও পরিচালনা করেন সদস্য সচিব শাহাদাত শেখ।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে