বৃহস্পতিবার দেশে ফিরছে ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে ফিরছে আগামী বৃহস্পতিবার (৭ মে)। এর আগে দেশটির স্থানীয় সময় বুধবার বাদ জোহর টাম্পার ইসলামিক সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

স্থানীয় পুলিশ মরদেহ শনাক্তের পর তা ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। শনিবার (২ মে) সকালে টাম্পা পুলিশ আনুষ্ঠানিকভাবে মরদেহটি বুঝিয়ে দেয়। পরে প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী বৃষ্টির অকাল মৃত্যুতে ফ্লোরিডাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও বিরাজ করছে গভীর শোক ও ক্ষোভ।
 
এ ঘটনায় কণ্ঠশিল্পী এসআই টুটুল প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'এমন একটি জঘন্য ঘটনায় আনন্দ-উচ্ছ্বাস সবকিছু সারা জীবনের জন্য বিলীন হয়ে গেল।'

এদিকে, নিহত দুই শিক্ষার্থী বৃষ্টি ও জামিলের পরিবারের সহায়তায় সহপাঠী ও বন্ধুরা ‘গোফান্ডমি’র মাধ্যমে তহবিল সংগ্রহ করছেন। ইতোমধ্যে প্রায় পৌনে দুই লাখ ডলার সংগ্রহ হয়েছে বলে জানা গেছে। আয়োজকদের আশা, প্রতিটি পরিবারকে অন্তত এক লাখ ডলার করে আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হবে।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, জামিলের রুমমেট হিশাম ঘারবেহ পরিকল্পিতভাবে এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাকে গ্রেফতারের পর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির আদালত।

ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করেছে। একইসঙ্গে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটির নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত এপ্রিলের শেষদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এলে বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে