যেভাবে খুজে পাওয়া গেল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির লাশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ অবশেষে শনাক্ত করেছে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস। শুক্রবার (১ মে) ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ উপকূলে মাছ ধরার সময় এক জেলের জালে দুর্গন্ধযুক্ত একটি কালো প্লাস্টিক ব্যাগ আটকে গেলে এ মরদেহের সন্ধান মেলে।
 
শেরিফ চ্যাড ক্রনিস্টারের বরাতে জানা যায়, কায়াক নিয়ে মাছ ধরতে যাওয়া ওই জেলে প্রথমে তার মাছ ধরার সুতা ঝোপে আটকে যেতে দেখেন। সুতা ছাড়াতে ঝোপের কাছে গেলে তীব্র দুর্গন্ধ পান তিনি। পরে পানিতে ভাসমান অবস্থায় থাকা একটি প্লাস্টিক ব্যাগ দেখতে পান, যার ভেতরে ছিল মরদেহ। ব্যাগটি আংশিক খোলা অবস্থায় ছিল এবং লোনা পানি প্রবেশ করেছিল।
 
পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহের পচন ধরায় তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নিহত বৃষ্টি নিখোঁজ হওয়ার সময় যে ধরনের পোশাক পরেছিলেন, মরদেহে থাকা পোশাকের সঙ্গে তার মিল পাওয়া যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
 
পরবর্তীতে ডিএনএ ও দাঁতের রেকর্ড পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয় বলে জানান তদন্ত কর্মকর্তারা।
 
এর আগে গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী—নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন—নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল টাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
একই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। আদালতের নথি অনুযায়ী, লিমনকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
 
এদিকে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, লিমনের মরদেহ উদ্ধারের কাছাকাছি এলাকায় আরও একটি অজ্ঞাত মরদেহের অংশ পাওয়া গিয়েছিল, যা বৃষ্টির সঙ্গে সম্পর্কিত কি না তা খতিয়ে দেখা হচ্ছিল। পরবর্তীতে পোশাক ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় যে উদ্ধার হওয়া মরদেহটি বৃষ্টিরই।
 
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস ও মিয়ামিতে কনস্যুলেটের সমন্বয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পরিবার জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
 
উল্লেখ্য, বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি গবেষণায় যুক্ত ছিলেন এবং লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতিতে গবেষণা করছিলেন।

সূত্র: টাম্পা বে নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি