২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ০২:০২:৩৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ২০২৫ সালে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু স্বজনদের হাতে নিহত হয়েছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন। আগের কয়েক বছরের তুলনায় এ সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং মাদক ও অপরাধবিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) হিসাব অনুযায়ী, গত কয়েক বছর ধরে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত নারী ও কন্যাশিশুর সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করেছে।

নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস সামনে রেখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বছর ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার ৭৮ হাজার নারী ও কন্যাশিশুর মধ্যে প্রায় ৬০ শতাংশকে তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যরা হত্যা করেছেন।

হিসাব অনুযায়ী, ৪৭ হাজার নারী ও কন্যাশিশু নিহত হওয়ার অর্থ প্রতিদিন গড়ে ১২৯ জনের মৃত্যু। বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

২০২৫ সালে বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে নারীর হার ছিল ১৯ শতাংশ। তাঁদের ৬০ শতাংশই নিজ বাড়ি বা পারিবারিক পরিসরে হত্যার শিকার হয়েছেন। অন্যদিকে, হত্যাকাণ্ডের শিকার পুরুষদের মধ্যে মাত্র ১১ শতাংশ এ ধরনের পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘ বলেছে, পারিবারিক সহিংসতা প্রতিরোধের উদ্যোগে শুধু ঘনিষ্ঠ সম্পর্ক নয়, বৃহত্তর পারিবারিক কাঠামোর মধ্যকার সম্পর্কগুলোকেও গুরুত্ব দেওয়া জরুরি।

বিশ্বের কোনো অঞ্চলই এ ধরনের হত্যাকাণ্ড থেকে পুরোপুরি নিরাপদ নয়। তবে আগের মতো এবারও ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নারী ও কন্যাশিশু হত্যার সর্বোচ্চ ঘটনা ঘটেছে আফ্রিকায়। সেখানে নিহতের সংখ্যা ২২ হাজার ১০০। এরপর রয়েছে এশিয়া। এ অঞ্চলে নিহত হয়েছেন ১৫ হাজার ১০০ জন। আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার তুলনামূলক ধীরে কমছে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপে এ প্রবণতা বেশি লক্ষণীয়।

জাতিসংঘের মতে, এ থেকে বোঝা যায়, এসব অপরাধের শিকড় সমাজের প্রচলিত রীতিনীতি এবং নারী-পুরুষের ভূমিকা নিয়ে গড়ে ওঠা গতানুগতিক ধারণার গভীরে প্রোথিত। পাশাপাশি বিচারব্যবস্থায় প্রবেশাধিকার পাওয়ার ক্ষেত্রেও নানা বাধা রয়েছে।

নারী ও কন্যাশিশুকে লিঙ্গের কারণে হত্যা করাকে ‘ফেমিসাইড’ বলা হয়। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যাকাণ্ডের বাইরেও সংঘবদ্ধ অপরাধ, জোরপূর্বক শ্রম বা মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু হত্যাকাণ্ড এ সংজ্ঞার অন্তর্ভুক্ত হতে পারে।

তবে ব্যক্তিগত বা পারিবারিক পরিসরের বাইরে সংঘটিত এ ধরনের হত্যাকাণ্ডের তথ্য এখনো অত্যন্ত সীমিত। ফলে আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে এসব অপরাধের প্রকৃত ব্যাপ্তি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’ সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’