গ্রিন ইউনিভার্সিটির বাসে হামলা,আহত শিক্ষার্থী-স্টাফ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে হামলার ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও পরিবহন বিভাগের এক কর্মী আহত হয়েছেন। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার গঙ্গানগরের মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গ্রিন ইউনিভার্সিটির ‘নোভা-৪’ বাসটি নির্ধারিত গন্তব্যে যাওয়ার পথে একটি পিকআপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পিকআপটি বাসকে অতিক্রম করার সময় ডান দিকে চাপ দিলে দুটি যানবাহনের মধ্যে ধাক্কা লাগে। এতে পিকআপটির ডান পাশের আয়না ভেঙে যায়।

এরপর পিকআপচালক বাসের সামনে গাড়ি আড়াআড়িভাবে দাঁড় করিয়ে পথরোধ করেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী নিচে নেমে বিষয়টি মীমাংসার চেষ্টা করলে বাসচালকের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

অভিযোগ রয়েছে, পরে পিকআপচালক স্থানীয় লোকজনকে ডেকে আনেন এবং ঘটনার ভিন্ন ব্যাখ্যা দেন। এতে প্রকৃত ঘটনা না জেনেই একদল স্থানীয় ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে বাসটি কিছু সময় অবরুদ্ধ হয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের আরও দুটি বাস ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয় এবং বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

হামলায় আইন বিভাগের ২৬১ ব্যাচের এক শিক্ষার্থীর মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে হাসপাতালে নেওয়ার পর মাথায় সেলাই দিতে হয়েছে। এছাড়া পরিবহন বিভাগের কর্মী আনোয়ার হোসেনের হাতে গুরুতর আঘাত লেগে হাড় ভেঙে যায়। বর্তমানে তার হাতে প্লাস্টার করা হয়েছে। আরও কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী জান্নাতুল খুশবু বলেন, স্থানীয়দের হামলায় অনেক শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। তদন্ত শেষে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি