গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জাতীয় সংসদে গুম সংক্রান্ত প্রস্তাবিত আইন নিয়ে সম্ভাব্য সাংঘর্ষিকতা এড়াতে তা আরও যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এ আইন যেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন ও মানবাধিকার কমিশন আইনের সঙ্গে বিরোধ সৃষ্টি না করে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৫ এপ্রিল) সংসদে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম আরমানের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, 'গুমের সঙ্গে জড়িত অপরাধীরা কোনোভাবেই আইনের ফাঁক গলে বের হতে পারবে না। দেশে ৭০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন এবং তাদের বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গুমের শিকার ব্যক্তিরা শুধু কারও স্বজন নন, তারা পুরো জাতিরই অংশ।'

তিনি আরও বলেন, 'বর্তমানে গুম প্রতিরোধ আইন, মানবাধিকার কমিশন আইন এবং আইসিটি অ্যাক্ট ১৯৭৩-এর আওতায় ‘ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি’—এই তিনটি আইনের মধ্যে কিছু অসামঞ্জস্য রয়েছে। বিশেষ করে শাস্তির মাত্রা ও তদন্ত প্রক্রিয়ায় পার্থক্য দেখা যাচ্ছে। আইসিটি আইনে গুমের মতো অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হলেও, প্রস্তাবিত গুম আইনে সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।'

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, 'এই ধরনের অসামঞ্জস্য থাকলে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন এবং তদন্ত প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে। তাই আইনগুলো আরও যুগোপযোগী ও জনকল্যাণমুখী করতে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সংশোধিত বিল আনা হবে।'

তিনি জানান, সংসদের চলতি অধিবেশনের মাঝামাঝি বা পরবর্তী সময়ে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব আনা হতে পারে। লক্ষ্য একটাই—গুমের মতো গুরুতর অপরাধের বিচার নিশ্চিত করা এবং কোনো অপরাধী যেন শাস্তি এড়িয়ে যেতে না পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প