হাসিনার রাজনৈতিক জীবন কোথায় দাঁড়াবে?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন ও বিতর্ক তীব্র হয়ে উঠেছে। ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর আর বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবেন কিনা, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বীর আহমেদ এক সাক্ষাতকারে বলেন, 'সি ইজ ফিনিশড, তার রাজনৈতিক কেরিয়ার প্রায় শেষ স্তরে এসে দাঁড়িয়েছে। যদিও রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কিন্তু যদি নেতৃত্ব ব্লান্ডার করে, তাহলে আসলেই তার সব শেষ। বর্তমান বাস্তবতায়, আওয়ামী লীগে হাসিনার মতো কেন্দ্রীয় নেতা ফিরে আসার সম্ভাবনা নেই।'

অধ্যাপক সাব্বীর আহমেদ বলেন, 'তাদের সেন্ট্রাল লিডার মোটামুটি গোটা পঞ্চাশেক। তাদের কারো পক্ষেই আগামী পাঁচ-দশ বছরের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব হবে কিনা, আই রিয়েলি ডাউট। আর সেটা যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে দলের রিগ্রুপিং অনেক কঠিন হয়ে যাবে।'

তিনি বলেন, 'যদি জুলাই আন্দোলনের প্রাণহানির দায় নিজে স্বীকার করে দলের সভাপতির পদ থেকে সরে যেতেন, তাহলে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হলেও অন্তত দলকে বাঁচাতে পারতেন । গত একটা বছর তাদের সামনে এটা করার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু তিনি সেটা না করে তারা উল্টোটাই করে যাচ্ছেন। এর মাধ্যমে আওয়ামী লীগকে তিনি নিজেই আরও বেশি বিপদের দিকে ঠেলে দিচ্ছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি