হোটেল ব্যবসার আড়ালে শত কোটি টাকার মানিলন্ডারিং: নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে মামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জমিতে বহুতল ভবন নির্মাণ ও পাঁচতারকা হোটেল পরিচালনার আড়ালে শত কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি চুক্তি ভঙ্গ, অনুমোদনহীন ফ্লোর নির্মাণ এবং অবৈধ অর্থ স্থানান্তরের অভিযোগে ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও তার প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বনানী থানায় (মামলার নম্বর-১১) মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়।

সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বনানী সুপার মার্কেট কাম হাউজিং প্রকল্পে ডিএনসিসিকে প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে এবং চুক্তির শর্ত লঙ্ঘন করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ১৪ তলা ভবন নির্মাণের অনুমোদন থাকলেও বোরাক রিয়েল এস্টেট কোনো বৈধ অনুমতি ছাড়াই সেখানে ২৮ তলা ভবন নির্মাণ করে। পরবর্তীতে ওই ভবনে পাঁচতারকা হোটেল ‘শেরাটন’ পরিচালনার মাধ্যমে অভিযুক্তরা অবৈধভাবে ১১৫ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা আয় করেন বলে অভিযোগ উঠেছে।

সিআইডির দাবি, অর্জিত এই অর্থ বিভিন্ন সময়ে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে। এ বিষয়ে সংস্থাটি ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে।

অনুসন্ধানে আরও জানা যায়, ভবনটি নির্মাণের ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রয়োজনীয় অনাপত্তিপত্র নেওয়া হয়নি। নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত উচ্চতায় ভবন নির্মাণ করায় এটি রাজধানীর আকাশসীমায় বিমান উড্ডয়ন ও অবতরণে ঝুঁকি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না করে এবং সিটি কর্পোরেশনকে তাদের প্রাপ্য শেয়ার বুঝিয়ে না দিয়ে নূর আলী প্রভাব খাটিয়ে একাধিকবার চুক্তি সংশোধন করিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। এতে রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ বর্তমানে মামলাটির তদন্ত করছে। সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক তদন্তে ১১৫ কোটি টাকার তথ্য পাওয়া গেলেও বেদখল হওয়া সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণের পর পাচার হওয়া অর্থের পরিমাণ আরও বাড়তে পারে।

অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন এবং আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান