খালেদা জিয়ার বাসার বিদ্যুৎ বিচ্ছিন্নকারী ডেসকোর শামীমকে ঘিরে দখল-দুর্নীতির অভিযোগ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬ ১৮:১০:০৬
ছবি: সংগৃহীত

ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদের বিরুদ্ধে সরকারি খাল ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল, অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পাশাপাশি তাঁর বিরুদ্ধে মামলা থাকার বিষয়টিও সামনে এসেছে।

দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরসংলগ্ন এলাকায় সরকারি খালের জমি ও স্থানীয় বাসিন্দাদের জমি দখল করে একটি ১৭ তলা ভবন নির্মাণ করা হয়েছে। প্রতিবেদনটিতে ভবনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শামীম আহমেদের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা ও চট্টগ্রামে পৃথক মামলা রয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি বিভিন্ন সুবিধা পেয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগও তোলা হয়েছে।

এ ছাড়া প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরবর্তী সরকারের সময় ঘুষের বিনিময়ে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ বা মেয়াদ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।

সূত্র: দৈনিক আমাদের মাতৃভূমি

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪