হত্যাকাণ্ডের একবছর: সাজিদের কবর জিয়ারত শাখা ছাত্রশিবিরের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র হত্যাকাণ্ডের পর প্রথমমৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে শাখা ছাত্রশিবির।

শুক্রবার (১৭ জুলাই) টাঙ্গাইল জেলার ঘাটাইলে সাজিদের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ শেষে দক্ষিণপাড়ায় তাঁর সমাধিস্থল জিয়ারত করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সাজিদ আব্দুল্লাহ'র বাবা মৌলানা আহসান হাবিবুল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, হাবিবুল্লাহর ভগ্নিপতি মিজানুর রহমান, হল শাখা সভাপতি নাহিদ হাসান সহ স্থানীয় কয়েকজন দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

শাখা সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি সাংবাদিকদের বলেন, আমরা গত রাতে প্রকৃত রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছি। আজ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আসছি এবং পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর কবর জিয়ারত করেছি। একবছর পূর্ণ হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো ধরনের প্রকৃত রহস্য উন্মোচন হয়নি। আমরা চাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হোক। প্রকৃত রহস্য উন্মোচন হোক। পাশাপাশি পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হলে ভিসেরা প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি