ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষ আবারও ফিরতে শুরু করেছেন ব্যস্ত রাজধানী ঢাকায়।

সোমবার (২৩ মার্চ) ভোর থেকেই রাজধানীর প্রধান প্রবেশপথগুলোতে ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি চোখে পড়ে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের ফিরতি যাত্রা ছিল অনেকটাই স্বস্তিদায়ক, নেই অতিরিক্ত ভিড় কিংবা তীব্র ভোগান্তি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ ছুটির কারণে যাত্রীরা ধাপে ধাপে ঢাকায় ফিরছেন। ফলে কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপস্থিতি থাকলেও তা ছিল সুশৃঙ্খল। বড় ধরনের কোনো জটিলতা ছাড়াই অধিকাংশ যাত্রী নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন।

রোববার (২২ মার্চ) বিকেল থেকেই কমলাপুর স্টেশনে ঢাকামুখী ট্রেনগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে। নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘উপকুল এক্সপ্রেস’ প্রায় এক হাজার যাত্রী নিয়ে বিকেলে ঢাকায় পৌঁছায়।

ওই ট্রেনের যাত্রী মোস্তাফিজুর রহমান জানান, সোমবার থেকে অফিস খোলা থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে তিনি ঢাকায় ফিরেছেন। বাসের তুলনায় ট্রেন ভ্রমণ বেশি স্বাচ্ছন্দ্যময় হওয়ায় সবসময় এই মাধ্যমকেই প্রাধান্য দেন বলে জানান তিনি।

ব্যাংককর্মী মো. আব্বাস বলেন, 'ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। এখন জীবিকার তাগিদে আবারও কর্মস্থলে ফিরছি।'

এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালেও ভোর থেকেই দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোতে যাত্রীদের চাপ বাড়তে থাকে। যাত্রীরা জানান, দীর্ঘ ছুটিতে স্বজনদের সঙ্গে সময় কাটাতে পেরে তারা সন্তুষ্ট।

অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। রাজধানীতে পরিবারসহ ঈদ উদযাপন শেষে অনেকেই এখন গ্রামে যাচ্ছেন আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে। ঈদের সময়ের ভিড় এড়াতে অনেকে ঈদের পর ভ্রমণকে বেছে নিয়েছেন বলেও জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০