ইসরাইলের আল-আকসা মসজিদ বন্ধের ঘটনায় আরব লিগের তীব্র নিন্দা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
পবিত্র রমজান মাসে মুসল্লিদের জন্য আল-আকসা মসজিদ বন্ধ করে দেওয়ার ঘটনায় ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে আরব লিগ।

রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, মুসলমানদের পবিত্র এই স্থানে ইবাদত করতে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরাইলের নেই।

আরব লিগ তাদের বিবৃতিতে জানায়, ইসরাইলের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। একই সঙ্গে এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ইসরাইলের অবৈধ কার্যক্রম বন্ধে তাদের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি সব ধর্মের মানুষের উপাসনার স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনেরও দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান–যুক্তরাষ্ট্র–ইসরাইল উত্তেজনাকে ঘিরে পরিস্থিতির প্রেক্ষাপটে দখলকৃত জেরুজালেমে আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে। একই সময় দখলকৃত পশ্চিম তীরে অবস্থিত ইব্রাহিমি মসজিদে মাত্র ৫০ জন মুসল্লিকে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া সদ্য. নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়াই আমাদের অধঃপতনের অন্যতম কারণ: সমাজকল্যাণ মন্ত্রী সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া সদ্য. নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়াই আমাদের অধঃপতনের অন্যতম কারণ: সমাজকল্যাণ মন্ত্রী সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির