আন্তর্জাতিক

ইয়েমেনের হুথিদের দ্বিতীয় দফা হামলা, ইসরায়েলে আতঙ্ক

ইয়েমেনের হুথিদের দ্বিতীয় দফা হামলা, ইসরায়েলে আতঙ্ক

মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। হুথি বিদ্রোহী আবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনা পুরো অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এবং বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। হুথিরা মূলত ইয়েমেনের একটি বিদ্রোহী গোষ্ঠী, যারা দীর্ঘদিন ধরে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে ইরান-এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। বিশ্লেষকরা সাম্প্রতিক হামলাকে ইরান-ইসরায়েল উত্তেজনার বিস্তৃত প্রেক্ষাপটের অংশ হিসেবে দেখছেন।

২৫ জুলাই, ২০২৬
বি-৫২ বোমারু বিমান মোতায়েন, ইরানে পরমাণু হামলার শঙ্কা

বি-৫২ বোমারু বিমান মোতায়েন, ইরানে পরমাণু হামলার শঙ্কা

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। মিত্র যুক্তরাজ্যের মাটিতে বিধ্বংসী বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যেগুলো পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ফলে পরিস্থিতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার (৯ মার্চ) ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে তিনটি বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান অবতরণ করে। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

২৫ জুলাই, ২০২৬
পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ কি আসন্ন?

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ কি আসন্ন?

সোমবার (১৬ মার্চ) আফগানিস্তান অভিযোগ করেছে, রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানি বাহিনী বিমান হামলা চালিয়েছে। তালেবান সরকারের দাবি, এ হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সন্ধ্যার দিকে হাসপাতালটিতে এই হামলা চালানো হয়। চিকিৎসাধীন রোগীরাই এই হামলার মূল শিকার হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ধারাবাহিক হামলা, বিশ্বের ২ বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা ক্ষতিগ্রস্ত

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ধারাবাহিক হামলা, বিশ্বের ২ বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা ক্ষতিগ্রস্ত

সংযুক্ত আরব আমিরাতে কয়েক সপ্তাহের মধ্যে শনিবার সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। আবুধাবিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম (ইজিএ) জানিয়েছে, তাদের প্রধান কারখানায় ভয়াবহ হামলা হয়েছে। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
দীর্ঘ যুদ্ধের বার্তা ইরানের, আস্থা নেই কূটনীতিতে

দীর্ঘ যুদ্ধের বার্তা ইরানের, আস্থা নেই কূটনীতিতে

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তেহরান—এমন মন্তব্য করেছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালানো হতে পারে, যাতে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ থেকে সরে আসতে চাপ দেয়। তেহরানে সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি উপদেষ্টা কামাল খারাজি বলেন, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার সুযোগ খুবই সীমিত।

২৫ জুলাই, ২০২৬
পারমাণবিক কেন্দ্রে হামলা, বিকিরণ ছড়ালে উপসাগরীয় দেশগুলোতে হবে ব্যাপক প্রাণহানি: ইরানের সতর্কবার্তা

পারমাণবিক কেন্দ্রে হামলা, বিকিরণ ছড়ালে উপসাগরীয় দেশগুলোতে হবে ব্যাপক প্রাণহানি: ইরানের সতর্কবার্তা

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলার ঘটনায় তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন আব্বাস আরাগচি। তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে উপসাগরীয় দেশগুলো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে সংঘাতের সময় যেভাবে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, বুশেহর পারমাণবিক কেন্দ্র নিয়ে তেমন কোনো অবস্থান এখন দেখা যাচ্ছে না।

২৫ জুলাই, ২০২৬
আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪০০

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪০০

আফগানিস্তানের রাজধানী কাবুল-এর একটি পুনর্বাসন হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২৫০ জন। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রে এই হামলা চালানো হয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ হতাহত হন।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রে ভরসা না পেয়ে ইরানের কাছেই নিরাপত্তা চাইল মার্কিন মিত্র

যুক্তরাষ্ট্রে ভরসা না পেয়ে ইরানের কাছেই নিরাপত্তা চাইল মার্কিন মিত্র

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ওপর আস্থাহীনতা বাড়ছে তার মিত্রদের মধ্যেই। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া। ইসরাইলের সঙ্গে সমন্বয়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। জবাবে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়।

২৫ জুলাই, ২০২৬
আরব আমিরাতে এখন পর্যন্ত ২ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন নিক্ষেপ ইরানের

আরব আমিরাতে এখন পর্যন্ত ২ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন নিক্ষেপ ইরানের

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। মূলত আরব আমিরাতের পরিবহন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে দেশটি। সোমবার (১৬ মার্চ) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার ঘটনায় আগুন লাগার পর সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। ড্রোন হামলায় ওই অঞ্চলটির অন্যতম বড় তেল সংরক্ষণ কেন্দ্র ফুজাইরাহ বন্দরেও আগুন লাগে।

২৫ জুলাই, ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান-মিসর-তুরস্ক

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান-মিসর-তুরস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে সম্ভাব্য মার্কিন হামলার পরিকল্পনা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। সরাসরি কোনো বৈঠক না হলেও মিসর, তুরস্ক ও পাকিস্তান দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান করেছে।

২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলে একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ১০০ শহরে সতর্ক সাইরেন

ইসরায়েলে একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ১০০ শহরে সতর্ক সাইরেন

ইসরায়েলের দক্ষিণ ও উত্তরাঞ্চলে একযোগে পাল্টা হামলা চালিয়েছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে দেশটির ১০০টিরও বেশি শহরে সতর্কসংকেত বেজে ওঠে। শনিবার (২৮ মার্চ) গভীর রাতে হামলা চালানো হয়েছে বলে জানায় সংবাদমাধ্যম আলজাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হলে তা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

২৫ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। ডেইলি মেইল জানিয়েছে, এ পরিস্থিতিতে তেল ও গ্যাস পরিবহন নিরাপদ রাখতে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সোমবার (৯ মার্চ) সাইপ্রাসে দেওয়া এক বক্তব্যে মাখোঁ জানান, ফ্রান্স ও তার মিত্রদের নেতৃত্বে একটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক মিশন পরিচালিত হবে। এর লক্ষ্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তেল ও গ্যাস পরিবহন নিরাপদ রাখা। ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সাম্প্রতিক সময়ে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল