আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
উত্তর আরব সাগরে বিপদাপন্ন একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। শুক্রবার (১০ এপ্রিল) নৌবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এমভি গোল্ড অটাম নামের একটি জাহাজ থেকে জরুরি বিপদ সংকেত পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। জাহাজটি পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে অবস্থান করছিল। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বিপদ সংকেত পাওয়ার পর পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি তাদের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার সক্রিয় করে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে।

এরপর ওই এলাকায় টহলরত পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস হুনাইন-কে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। নৌবাহিনীর বিশেষ দল জাহাজে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে এবং নাবিকদের চিকিৎসা সহায়তা প্রদান করে।

পরে ১৮ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করে করাচিতে নিয়ে আসা হয়েছে। সেখানে তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার